● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ● শামা ওবায়েদের হাতকে শক্তিশালী করতে তালমায় ঐক্যবদ্ধ নেতাকর্মীরা ● আট মাসে মানুষের কাছে বিএনপি অজনপ্রিয় হয়েছে: পঞ্চগড়ে সারজিস আলম ● পঞ্চগড়ে ভুয়া মামলা ও এআই প্রযুক্তিতে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ● ●
বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬
বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ● শামা ওবায়েদের হাতকে শক্তিশালী করতে তালমায় ঐক্যবদ্ধ নেতাকর্মীরা ● আট মাসে মানুষের কাছে বিএনপি অজনপ্রিয় হয়েছে: পঞ্চগড়ে সারজিস আলম ● পঞ্চগড়ে ভুয়া মামলা ও এআই প্রযুক্তিতে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ●
Logo
বিশ্বাঙ্গন

ইরানের প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টার বিধ্বস্ত: অনুসন্ধান চলছে

জাগো ডেস্ক
প্রকাশ: ১৯ মে ২০২৪, ১১:১৬ পিএম
কপি হয়েছে!

ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে বহনকারী একটি হেলিকপ্টার খারাপ আবহাওয়ার মধ্যে  রোববার ‘দুর্ঘটনার’ কবলে পড়েছে বলে দেশটির  রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানিয়েছে।  তারা আরো জানায়, অনুসন্ধান চলছে এবং প্রেসিডেন্টের অবস্থান সম্পর্কে এখনও কোনো খবর পাওয়া যায়নি।
দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, পূর্ব আজারবাইজানের পশ্চিমাঞ্চলীয়  প্রদেশ জোফা অঞ্চলে ‘রাষ্ট্রপতিকে বহনকারী হেলিকপ্টারটি দুর্ঘটনার শিকার হয়।’
পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ানও হেলিকপ্টারটিতে ছিলেন এবং তাদের উদ্ধারে উদ্ধারকর্মীরা সেখানে যাচ্ছেন বলেও টেলিভিশনের খবরে বলা হয়েছে।
টেলিভিশনটির  একটি অন-স্ক্রীন  সংবাদ সতর্কতায় বলা হয়েছে ‘খারাপ  আবহাওয়া এবং ঘন কুয়াশার কারণে উদ্ধারকারী দলগুলিকে দুর্ঘটনাস্থলে যেতে বেগ পেতে হচ্ছে।’
সরকারি বার্তা সংস্থা আইআরএনএ জানিয়েছে, ভারজাগান শহরের কাছে ডিজমারের পাহাড়ি বনাঞ্চলে দুর্ঘটনাটি ঘটেছে।
আইআরএনএ জানিয়েছে, পররাষ্ট্রমন্ত্রী এবং স্থানীয় কর্মকর্তারা রাইসির সঙ্গে  একই হেলিকপ্টারে ছিলেন। তারাা পূর্ব আজারবাইজানে একটি জলাধার প্রকল্প উদ্বোধন করে ফিরছিলেন।
তাসনিম বার্তা সংস্থা জানায়  কাফেলায় তিনটি হেলিকপ্টার ছিল, এবং বাকি দুটি ‘নিরাপদভাবে তাদের গন্তব্যে পৌঁছেছে।