বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬
বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ● শামা ওবায়েদের হাতকে শক্তিশালী করতে তালমায় ঐক্যবদ্ধ নেতাকর্মীরা ● আট মাসে মানুষের কাছে বিএনপি অজনপ্রিয় হয়েছে: পঞ্চগড়ে সারজিস আলম ●
Logo
বিশ্বাঙ্গন

চীনের সাংহাইয়ে করোনায় মৃত্যু বাড়ছে

জাগো ডেস্ক
প্রকাশ: ২০ এপ্রিল ২০২২, ০৬:৫৫ এএম
কপি হয়েছে!

চীনের সাংহাইয়ে করোনা সংক্রমণ  ও মৃত্যু বেড়েই চলেছে। মঙ্গলবার নতুন করে আরো সাতজন করোনায় মারা গেছে।
সাংহাই কর্তৃপক্ষ সোমবার প্রথম করোনায় মৃত্যুর কথা ঘোষণা করে। মঙ্গলবার সরকারি হিসেবে এ সংখ্যা ১০ জনে দাঁড়িয়েছে।
চীনের উহান শহরে ২০১৯ সালের নভেম্বরে প্রথম করোনা ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেয়। তখন চীন জিরো টলারেন্স নীতিতে সফলভাবে করোনা নিয়ন্ত্রণ করে।
কিন্তু এবারে কঠোর লকডাউন সত্ত্বেও চীন করোনা নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে।
সাংহাই মিউনিসিপ্যল হেলথ কমিশন বলছে, করোনায় নতুন যে সাতজন মারা গেছে তাদের বয়স ৬০ থেকে ১০১ বছরের মধ্যে। এরা সকলেই হৃদরোগ কিংবা ডায়াবেটিসে ভুগছিল।
এদিকে কমিশন নতুন করে ২০ হাজার লোকের করোনায় আক্রান্ত হওয়ার খবর জানিয়েছে। এদের অধিকাংশই উপসর্গহীন।
সাংহাইয়ের আড়াই কোটি বাসিন্দা গত মার্চ মাস থেকে কঠোর লকডাউনের আওতায় রয়েছে। ফলে অনেক বাসিন্দা সোশ্যাল মিডিয়ায় খাদ্য সংকটের কথা তুলে ধরেছেন।