সময়ের বন্ধু
মো. জুবাইল আকন্দ
মনের মতো বন্ধু আমি
খুঁজি দিবস রাতি,
এমন বন্ধু কোথায় পাবো
যে হবে মোর সাথী।
মনের কথা বলবো তারে।
আপন মনে করে,
মনটা আমার হালকা হবে
প্রাণটা যাবে ভরে।
দুঃখের দিনে আমার কাছে
পাশে থাকবে যারা,
বুঝবো সেদিন ধরার মাঝে
আসল বন্ধু তারা।
