● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● ●
শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ●
Logo
গণমাধ্যম

মুক্তিযুদ্ধের চেতনায় বস্তুনিষ্ট সংবাদ প্রকাশে বদ্ধপরিকর দুর্জয় বাংলা

জাগো ডেস্ক
প্রকাশ: ২০ জুন ২০২২, ০৮:৫০ পিএম
কপি হয়েছে!

 

দেশের অন্যতম জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দুর্জয় বাংলা’র ৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২০জুন) বিকাল ৫ ঘটিকায় ময়মনসিংহে স্টেশন রোডস্থ নূরজাহান কমপ্লেক্স ২য় তলায় নিজস্ব কার্যালয়ে পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক শিবলী সাদিক খানের সভাপতিত্বে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় আলোচনায় উপস্থিত ছিলেন আজকের বসুন্ধরার চীফ রিপোর্টার সাইদুর রহমান বাবুল, দৈনিক পয়গাম এর জেলা প্রতিনিধি ওয়াহিদুজ্জামান আরজু, ৭৫ বাংলাদেশ এর সম্পাদক ও প্রকাশক মাইন উদ্দিন উজ্জ্বল সাপ্তাহিক আবির এর বার্তা সম্পাদক আরিফ রব্বানী, বিশ্ব বাংলা ভিশন এর সম্পাদক ও প্রকাশক দিপক চন্দ্র দে, অপরাধ জগত এর ব্যুরো চীফ তসলিম উদ্দিন, দেশ বার্তার জেলা প্রতিনিধি দিলিপ বাবু, অপরাধ তালাশ এর জেলা প্রতিনিধি তাপস ঘোষ, ৭৫ বাংলাদেশ এর ষ্টাফ রিপোর্টরানকামরুজ্জামান কামরুল, উর্মি বাংলার ভ্রাম্যমাণ প্রতিনিধি শফিকুল ইসলাম শরিফ প্রমুখ।

এসময় আলোচকবৃন্দ বলেন মুক্ত-বুদ্ধি চর্চার মাধ্যমে সংবাদপত্র একটি অগ্রসরমান জাতি গঠন-এ নিয়ামক শক্তি হিসেবে কাজ করতে পারে। এই অনলাইন নিউজ পোর্টালটি তথ্য-নির্ভর ও বস্তুনিষ্ঠ সংবাদ ধারণ’র মাধ্যমে সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্যতা তৈরি করেছে এবং সংবাদপত্র জগতে পাঠক চাহিদায় অনন্য অবস্থান তৈরি করতে সক্ষম হয়েছে। তাছাড়া ইতিমধ্যে সঠিক ও নিরপেক্ষ সংবাদ পরিবেশন-এ অবিচল দৃঢ়তার পরিচয় দিয়েছে। দুর্জয় বাংলা মুক্তিযুদ্ধের চেতনায় বস্তুনিষ্ট সংবাদ প্রকাশে বদ্ধপরিকর। পরে আলোচনা সভা শেষে কেক কেটে দূর্জয় বাংলা পত্রিকার ৯ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়।