● তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● ●
শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ●
Logo
বিবিধ

পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে মুরাদনগর থানার উদ্যোগে আনন্দ র‍্যালী

জাগো ডেস্ক
প্রকাশ: ২৫ জুন ২০২২, ০৫:৪৯ পিএম
কপি হয়েছে!

গর্বের পদ্মা সেতু উদ্বোধনের আনন্দ ছড়িয়ে পড়ছে কুমিল্লার মুরাদনগর সদরে আল্লাহ চত্বরের পাশে মুন্সীগন্জ্ঞের মাওয়া থেকে পদ্মা সেতুর উদ্বোধন সরাসরি সম্প্রচার উদ্বোধনি অনুষ্ঠানটি উপভোগ করছেন মুরাদনগর উপজেলার সর্বস্তরের জনগণ এবং উপজেলা প্রশাসন সহ জেলা-উপজেলা আওয়ামীলীগ সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

উক্ত অনুষ্ঠান শেষে পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে বাংলাদেশ পুলিশ মুরাদনগর থানার উদ্যোগে আনন্দ র‌্যালী অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৫ জুন) দুপুরে মুরাদনগর সদরের প্রধান প্রধান সড়কের এলাকার গুরুত্বপূর্ণ স্থানে আল্লাহ চত্বর সহ র‌্যালীটি প্রদক্ষিণ করেন।

এ উপলক্ষে আনন্দ র্র্যালীতে অংশগ্রহণ করেন কুমিল্লার ০৩ মুরাদনগরের স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব ইউসুফ আব্দুল্লাহ হারুন এফসিএ।

কুমিল্লা জেলা আওয়ামীলীগের সভাপতি মু.রুহুল আমিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা অভিশেক দাস, উপজেলা ভূমি কর্মকর্তা মোঃ নাজমুল হুদা, মুরাদনগর থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল হাসিম।

আনন্দ র‌্যালীতে আরো উপস্থিত ছিলেন জেলা আ’লীগ দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম রাজিব ও ১৩ নং মুরাদনগর সদর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান কাজী তুফরীজ এটন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ আক্তার হোসেন, নবীপুর পূর্ব ইউপি চেয়ারম্যান কাজী আবুল খায়ের, ধামঘড় ইউপি চেয়ারম্যান আব্দুল কাদের সরকার, উপজেলার আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক রুহুল আমিন, জেলা শ্রমিক লীগের সিনিয়র সহ সভাপতি আহসান হাবীব শামীম, জেলা কৃষকলীগের সদস্য হেলাল চৌধুরী প্রমুখ।

এ সময় জেলা-উপজেলা আ’লীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ, শ্রমিক লীগ, ছাত্রলীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।