● তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● ●
শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ●
Logo
বিবিধ

পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে পটুয়াখালীতে আনন্দ শোভাযাত্রা

জাগো ডেস্ক
প্রকাশ: ২৫ জুন ২০২২, ০৯:৫৬ পিএম
কপি হয়েছে!

স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে ঐতিহাসিক সক্ষমতা অর্জনের  গৌরবময় দিনে পটুয়াখালী  জেলা শহরে সহ¯্রাধিক মানুষের অংশগ্রহণে আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন করেছেন। এ উপলক্ষে পটুয়াখালী  জেলা প্রশাসনের আয়োজনে সকাল ৯ টায় শহীদ আলাউদ্দিন শিশু পার্ক থেকে আনন্দ শোভাযাত্রা শুরু হয়।
এই শোভাযাত্রা শহরের এসডিও  রোড, জুবিলী স্কুল  রোড, টিবি ক্লিনক  রোড, বঙ্গবন্ধু ম্যুরাল সংলগ্ন সড়ক ও সার্কিট হাউজ  রোড অতিক্রম করে শেখ রাসেল শিশুপার্ক সংলগ্ন স্বাধীনতা চত্বরে গিয়ে  শেষ হয়।
এতে জেলা প্রশাসক  মোহাম্মদ কামাল হোসেন ও পুলিশ সুপার  মোহাম্মদ শহীদুল্লাহ নেতৃত্ব দেন। শোভাযাত্রা  শেষে স্বাধীনতা চত্বরে বড় পর্দায় জমকালো আয়োজনে পদ্মা  সেতুর উদ্বোধনী অনুষ্ঠান উপভোগ করেন হাজার হাজার মানুষ। পরে সার্কিট হাউজ পুকুরে স্বপ্নের পদ্মা সেতুর  আদলে নির্মিত দৃষ্টিনন্দন  রেপ্লিকা সেতু  বেলুন ফেস্টুন উড়িয়ে উদ্বোধন করেন  জেলা প্রশাসক  মোহাম্মদ কামাল  হোসেন ও পুলিশ সুপার  মোহাম্মদ শহীদুল্লাহসহ অন্যান্য কর্মকর্তা ও স্থানীয় সুধীজন।
এ আনন্দ শোভাযাত্রা ও পদ্মা সেতুর  রেপ্লিকা সেতু উদ্বোধনী অনুষ্ঠানে ১০ সহা¯্রাধিক  লোকের সমাগম ঘটে। বিকেল সাড়ে ৪ টায় স্বাধীনতা চত্বরে আলোচনা সভা ও সন্ধ্যা ৭টায় একই স্থানে রাখাইন ও স্থানীয় শিল্পীদের সমন্বয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এছাড়া ২৬ জুন স্বাধীনতা চত্বরে পৌরসভার  মেয়র মহিউদ্দিন আহমেদর আয়োজনে সন্ধ্যা ৭টায় জনপ্রিয় গায়িকা ঐশ্বীর উপস্থিতিতে ওপেন কনসার্ট অনুষ্ঠিত হবে।