● তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● ●
সোমবার, ০৯ নভেম্বর, ২০২৬
সোমবার, ০৯ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ●
Logo
বিবিধ

জুয়েলার্সে ডাকাতির প্রতিবাদে ময়মনসিংহে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

জাগো ডেস্ক
প্রকাশ: ২৪ জুলাই ২০২২, ০৩:৪৪ পিএম
কপি হয়েছে!

ময়মনসিংহের ভালুকায় ককটেল ফাটিয়ে জুয়েলার্সে ডাকাতির সাথে জড়িত সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও ব্যবসায়ীক নিরাপত্তার দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। আজ রবিবার সকালে বাংলাদেশ জুয়েলার্স সমিতি ময়মনসিংহ জেলা শাখার আয়োজনে মহানগরীর শহীদ ফিরোজ-জাহাঙ্গীর চত্বরে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে বাংলাদেশ জুয়েলার্স সমিতি ময়মনসিংহ জেলা শাখার পক্ষ থেকে ডাকাতির সাথে জড়িত সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও ব্যবসায়ীক নিরাপত্তার দাবিতে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে স্মারকলিপি প্রদান করা হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন- বাংলাদেশ জুয়েলার্স সমিতি ময়মনসিংহ জেলা শাখার কার্যকরী সভাপতি এম.এ কবির , সাধারণ সম্পাদক চন্দন কুমার ঘোষ, সহ-সভাপতি বাবু রাধেশ্যাম দাস, টুটুল কর্মকার, সিতানাথ কর্মকার, সহ-সম্পাদক আবদুল আলিম, এম.এ কাইয়ুম, কোষাধ্যক্ষ আবদুল কাদির, সদস্য গোপাল দাস, মানিক কর্মকার, বনাই দত্ত, প্রদীপ দাসসহ প্রমুখ।
প্রসঙ্গত, গত ২০ জুলাই বুধবার রাত ৯টায় ভালুকা পৌরসভার শহিদ নাজিম উদ্দিন রোডের প্রদীপ জুয়েলার্স নামের একটি স্বর্ণের দোকানে ফিল্মি স্টাইলে ডাকাতির ঘটনা ঘটে। ঘটনার সময় ৪-৫ জনের একটি সংঘবদ্ধ সশস্ত্র ডাকাতদল প্রাইভেটকারে এসে কয়েকটি ককটেল ফাটিয়ে অতঙ্ক সৃষ্টি করে জুয়েলার্সে ঢুকে দোকান মালিক অধীর কর্মকার ও তার ভাই সুধীর কর্মকারকে অস্ত্রের মুখে জিম্মি করে। পরে দোকানের কাউন্টারের শোকেসে থাকা স্বর্ণ লুট করে নিয়ে যায়। এ সময় ডাকাতরা দোকান মালিক অধীর কর্মকারের পায়ে একটি গুলি ও মাথায় আঘাত করে পালিয়ে যায়।