● তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● ●
সোমবার, ০৯ নভেম্বর, ২০২৬
সোমবার, ০৯ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ●
Logo
বিবিধ

ফরিদপুরের নগরকান্দায় আদালতের নির্দেশ অমান্য করে ঘর নির্মাণের অভিযোগ

জাগো ডেস্ক
প্রকাশ: ৩ আগস্ট ২০২২, ০৭:২৫ পিএম
কপি হয়েছে!

 

ফরিদপুরের নগরকান্দায় আদালতের নির্দেশ অমান্য করে ঘর নির্মাণের অভিযোগ পাওয়া গেছে।

জানা যায়, উপজেলার চরযশোরদী ইউনিয়নের দহিসারা গ্রামের মৃত আজিজ মোল্লার পুত্র মিজানুর রহমান রহমান মোল্যার (৫০) সাথে একই গ্রামের মৃত রোকন মোল্যার পুত্র তৈয়াব আলী মোল্যার (৫৮) মধ্যে দীর্ঘদিনের জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছিলো।

এরই জের ধরে জমির মালিকানা দাবী করে তৈয়াবুর রহমান মোল্লা আদালতে মামলা করলে বিজ্ঞ আদালত উক্ত জমিতে ১৪৪ ধারা জারি করে। এসময় আদালতের নির্দেশ অমান্য করে মিজানুর রহমান মোল্যা জোরপূর্বক জমিতে ঘর নির্মাণ কাজ শুরু করে। এসময় জমিতে রোপনকৃত বেশ কয়েকটি  মূল্যবান গাছ কেটে নিয়ে যান মিজানুর মোল্লা, তার স্ত্রী রেনু বেগম সহ পরিবারের সদস্যরা।

একই জমিতে দুইজন মালিকানা দাবী করায় কয়েকবার স্থানীয় শালিশের মাধ্যমে বিষয়টি মিমাংসার চেষ্টা করলেও মিজানুর রহমানের পরিবার শালিস অমান্য করে।

এ বিষয়ে  অভিযোগকারী তৈয়াব আলী মোল্লা জানান, গত ১৯৯৩ সালে উক্ত জমির মালিক তারাপদ সরকার, সারোজনী সরকার, হরিচরন সরকারের কাছ থেকে দলিল মুলে ভোগ করে আসছি। কিন্তু পরবর্তীতে জমিটি দহিসারা গ্রামের মৃত আজিজ মোল্লার ছেলে মিজানুর রহমান গংরা ভুয়া কাগজপত্র দিয়ে বিএস রেকর্ড করে নিলে আমি আদালতে বিএস সংশোধনী মামলা করি। এ মামলা চলমান অবস্থায় জমিতে আমার রোপনকৃত বেশ কয়েকটি গাছ মিজানুর গংরা কেটে নিয়ে গেলে আমি ফরিদপুরের আদালতে ১৪৪ ধারায় মামলা করি। অথচ এ মামলা চলমান অবস্থায় তারা আদালতের নির্দেশ অমান্য করে পুনরায় আমার জমির গাছ কেটে সেখানে ঘর নির্মান কাজ শুরু করে।

এ ব্যাপারে মিজানুর রহমান মোল্লার স্ত্রী রেনু বেগম (৪২) জানান, আমাদের জমিতে আমরা ঘর দিতেছি। এ জমি আমাদের। আমাদের সব কাগজপত্র আছে।  অথচ তৈয়াবুর মোল্লা অন্যায় ভাবে এ জমি তার বলে দাবী করে আসছে।