২১ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

ফরিদপুরে  কলেজ ছাত্রী নিখোঁজ : থানায় জিডি

জাগো ডেস্ক
প্রকাশিত: বুধবার, ০৩ আগস্ট ২০২২

 

ফরিদপুরের বোয়ালমারীতে সনাতন ধর্মাবলম্বী দিশা রানী দাস (১৭) নামের এক কলেজ ছাত্রী নিখোঁজ হয়েছে।

কলেজ ছাত্রীর বাবা মঙ্গলবার দিবাগত  রাতে বাদী হয়ে অনলাইনে  থানায় সাধারন অভিযোগ দায়ের করেছেন।

জানা যায়, নিখোঁজ  কলেজ ছাত্রী ঘোষপুর ইউনিয়নের ঘোষপুর গ্রামের দীলিপ কুমার দাসের মেয়ে। নিখোঁজ শিক্ষার্থী কাদিরদী কলেজের একাদশ শ্রেণীর ছাত্রী।

অভিযোগ সূত্রে জানা যায়, নিখোঁজ কলেজ ছাত্রী  দিশা রানী দাস  মঙ্গলবার বিকেল ৫টায় কাদিরদী কলেজ এলাকা থেকে নিখোঁজ হয়।

নিখোঁজ ছাত্রীর বাবা দিলিপ কুমার দাস জানান, বিভিন্ন মাধ্যমে শুনেছি আমার মেয়ে সহজ সরল মনের হওয়ায় সাতৈর ইউনিয়নের প্রেমতারা গ্রামের আজিজুর মুন্সির ছেলে মো. জায়েদ মুন্সি (১৯) তাকে নিয়ে আত্মগোপনে রয়েছে।

তিনি আরো জানান,আমার কিশোরী মেয়েকে যারা এখন পর্যন্ত নিখোঁজ করে রেখেছে, পুলিশ তাদেরকে খুঁজে বের করে আমার মেয়েকে পরিবারের কাছে ফিরিয়ে দেয়ার আহবান জানান। সে এখনও অপ্রাপ্ত বয়সে রয়েছেন।

 

সরেজমিনে গেলে ছেলের চাচি শিউলী বেগম জানান, মেয়ের বাড়ি থেকে তার পরিবারের সদস্যরা থানা থেকে পুলিশ এনে তদন্ত করতে আসলে শুনতে পাই আমার ভাসুরের ছেলে জায়েদ একটি হিন্দু ধর্মাবলম্বী মেয়েকে নিয়ে পালিয়েছে। সে  মঙ্গলবার সন্ধ্যার পর থেকে নিখোঁজ রয়েছে। আমরাও তাকে খুঁজতে বের হয়েছি।

ফরিদপুরের বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ মুহাম্মাদ আব্দুল ওহাব জানান, এ ঘটনায় ভুক্তভোগী কলেজ ছাত্রীর বাবা বাদী হয়ে থানায় একটি লিখিত  অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ পাওয়ার পরে ওই ছেলের বাড়িতে পুলিশ গিয়ে তদন্ত করেছে। এই মূহুর্তে তাদের খুঁজতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

 

ফটো কার্ড প্রিভিউ
বুধবার, ০৩ আগস্ট ২০২২

ফরিদপুরে  কলেজ ছাত্রী নিখোঁজ : থানায় জিডি

লিংক কপি হয়েছে!