২০ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

স্বাধীনতা ও জাতীয় দিবসে কালকিনিতে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান

জাগো ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ২৬ মার্চ ২০২৪

২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে মাদারীপুরে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। কালকিনি উপজেলা প্রশাসনের আয়োজনে আজ মঙ্গলবার সকালে কালকিনি সৈয়দ আবুল হোসেন কলেজ হলরুমে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান শেষে শহীদ মুক্তিযোদ্ধা ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের জন্য দোয়া মোনাজান করা হয়।

এ সময় প্রত্যেক বীর মুক্তিযোদ্ধাকে ফুল ও পবিত্র কোরআন শরীফ প্রদান করা হয়। এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কালকিনি উপজেলা আ.লীগের সভাপতি তাহমিনা বেগম এমপি, উপজেলা নির্বাহী অফিসার উত্তম কুমার দাশ, উপজেলা আ.লীগের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মীর গোলাম ফারুক, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কায়েসুর রহমান, কালকিনি থানা অফিসার ইনর্চাজ সরকার আবদুল্লাহ আল মামুন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আঃ জলিল আকন, সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আঃ মালেক হাওলাদার, বীর মুক্তিযোদ্ধা মজিদ মোল্লা, উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক সোহেল রানা মিঠু প্রমুখ।

ফটো কার্ড প্রিভিউ
মঙ্গলবার, ২৬ মার্চ ২০২৪

স্বাধীনতা ও জাতীয় দিবসে কালকিনিতে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান

লিংক কপি হয়েছে!