বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬
বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ● শামা ওবায়েদের হাতকে শক্তিশালী করতে তালমায় ঐক্যবদ্ধ নেতাকর্মীরা ● আট মাসে মানুষের কাছে বিএনপি অজনপ্রিয় হয়েছে: পঞ্চগড়ে সারজিস আলম ●
Logo
কর্পোরেট বুলেটিন

ময়মনসিংহে বন্ডের নতুন শোরুম উদ্বোধন

জাগো ডেস্ক
প্রকাশ: ২৭ জুন ২০২২, ০৮:৪৪ পিএম
কপি হয়েছে!

তরুণ প্রজন্মের ফ্যাশন ব্র্যান্ড ‘বন্ড ক্লোথিং হাউজে’র নতুন শোরুমের যাত্রা শুরু হয়েছে ময়মনসিংহে।

গত ২৫ জুন নগরীর সেহড়া চামড়া গুদাম এলাকায় ফিতা কেটে এ শোরুমের উদ্বোধন করেন ময়মনসিংহ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক বাবুল হোসেন।

এসময় উপস্থিত ছিলেন- বন্ড ক্লোথিং হাউজের চেয়ারম্যান মো. রবিউল ইসলাম, ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান, মহাব্যবস্থাপক এএমএম মনিরুজ্জামান, ময়মনসিংহ নিউজ চ্যানেল জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক হোসাইন শাহীদসহ বন্ডের কর্মকর্তারা।

বন্ড ফ্যাশন হাউজের চেয়ারম্যান মো. রবিউল ইসলাম জানান, দেশের ১৬ জেলা ও বিভাগীয় শহরের ৩০ টিরও বেশি ‘বন্ড’ শোরুমে ফ্যাশন সচেতন তরুণ তরুণীসহ সব বয়সী মানুষের কথা মাথায় রেখে শার্ট-প্যান্ট, টিশার্ট, পাঞ্জাবি, জুতাসহ চমৎকার সব পোশাকের সমাহার রয়েছে।

আসন্ন ঈদে ক্রেতাদের চাহিদা পূরণ করতে আমরা মানসম্পন্ন পণ্য সাশ্রয়ী মূল্যে উপস্থাপন করছি। যাতে গ্রাহকরা তাদের সর্বোত্তম পোশাক পরতে পারেন এবং কোনো পছন্দের পোশাকের সাথে ঈদ আনন্দে মেতে উঠতে পারেন।