বৃহস্পতিবার, ০৫ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ● শামা ওবায়েদের হাতকে শক্তিশালী করতে তালমায় ঐক্যবদ্ধ নেতাকর্মীরা ●
Logo
জাতীয়

নানা আয়োজনে উদযাপিত হচ্ছে ময়মনসিংহ মুক্ত দিবস

জাগো ডেস্ক
প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৩, ১১:৩৮ পিএম
কপি হয়েছে!

আজ ময়মনসিংহ মুক্ত দিবস। অন্যান্য বছরের ন্যায় এবারও জেলা প্রশাসন, ময়মনসিংহ ও জেলা মুক্তিযোদ্ধা সংসদ কর্তৃক ১০-১৬ ডিসেম্বর ৭ দিন ব্যাপী ময়মনসিংহ মুক্ত দিবস উপলক্ষ্যে শহরের ছোটবাজার মুক্ত মঞ্চে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হচ্ছে।

অনুষ্ঠানমালার উদ্বোধনী দিনে আজ সন্ধ্যা ৬.০০ ঘটিকায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগের মান্যবর বিভাগীয় কমিশনার জনাব উম্মে সালমা তানজিয়া।

উক্ত আলোচনাসভার সভাপতিত্ব করেন ময়মনসিংহ জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী।

আলোচনা সভার মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাগণ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশ, ময়মনসিংহ রেঞ্জের অতিরিক্ত ডিআইজি, পুলিশ সুপার, ময়মনসিংহসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।