২০ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

জাতীয় স্মৃতিসৌধে চলছে সৌন্দর্য বর্ধনের কাজ

জাগো ডেস্ক
প্রকাশিত: রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩

বিজয় দিবস উপলক্ষে ধুয়ে মুছে প্রস্তুত করা হচ্ছে সাভার জাতীয় স্মৃতিসৌধকে।

প্রতি বছরের মতো এবারও স্মৃতিসৌধের পাদদেশে ফুলদিয়ে যাথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হবে দিবসটি।

ইতিমধ্যে প্রায় ৮০ শতাংশ কাজ শেষ করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ধোয়া মোছা আর রং লাগানোর কাজে নিয়োজিত রয়েছে গণপূর্ত মন্ত্রণালয়ের শতাধিক পরিচ্ছন্নতাকর্মী।

জাতীয় স্মৃতিসৌধের ইনচার্জ গণপূর্ত বিভাগের উপ-সহকারী প্রকৌশলী মিজানুর রহমান বলেন, মহান বিজয় দিবস উপলক্ষে ১ নভেম্বর থেকে স্মৃতিসৌধে ধোয়া মোছা ও রং লাগানোর কাজ চলছে। ইতিমধ্যে ৮০ শতাংশ কাজ শেষ করতে পেরেছি। আগামী ১৫ ডিসেম্বর নাগাদ স্মতিসৌধকে পুরোপুরি প্রস্তুত করা সম্ভব হবে।

তিনি বলেন, স্মৃতিসৌধ এলাকায় নতুন নতুন ফুলের গাছ লাগানোর পাশাপাশি রং তুলি দিয়ে ফুটিয়ে তোলা হচ্ছে সমস্ত স্থাপনা। অজ্ঞাত শহীদদের কবরস্থান ও স্মৃতিসৌধের মূলবেদীতেও পড়েছে কয়েক দফা রং -তুলির আঁচড়। অপ্রয়োজনীয় ঘাস ছেটে ফেলে বাড়ানো হচ্ছে গোটা স্মৃতিসৌধের সৌন্দর্য।

ফটো কার্ড প্রিভিউ
রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩

জাতীয় স্মৃতিসৌধে চলছে সৌন্দর্য বর্ধনের কাজ

লিংক কপি হয়েছে!