বৃহস্পতিবার, ০৫ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ● শামা ওবায়েদের হাতকে শক্তিশালী করতে তালমায় ঐক্যবদ্ধ নেতাকর্মীরা ●
Logo
জাতীয়

গাজীপুরে ট্রেন চলাচল শুরু

জাগো ডেস্ক
প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২৩, ০৩:২৪ পিএম
কপি হয়েছে!

জেলার শ্রীপুরের বনখরিয়া এলাকায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত লাইন মেরামত শেষে প্রায় ২৬ ঘন্টা পর আজ বৃহস্পতিবার বোর ৫টায় ট্রেন চলাচল শুরু হয়েছে।
জয়দেবপুর রেলওয়ে জংশনের স্টেশনের মাস্টার মো: হানিফ আলী জানান, গাজীপুরের শ্রীপুর উপজেলার রাজন্দ্রেপুর স্টেশনের অদূরে বনখড়িয়া এলাকায় বুধবার ভোরে গ্যাস কাটার দিয়ে লাইন কেটে ট্রেনে নাশকতা চালায় দুর্বৃত্তরা। এতে নেত্রকোনার মোহনগঞ্জ থেকে ছেড়ে আসা মোহনগঞ্জ এক্সপ্রেসের ইঞ্জিনসহ সাতটি কোচ লাইনচ্যুত হয়ে পড়ে এবং ৬০০ ফুট রেল সড়ক ক্ষতিগ্রস্ত হয়। এরপরই ওই জয়দেবপুর ময়মনসিংহ সড়কে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। দীর্ঘ ১৪ ঘন্টার পর রেল কর্তৃপক্ষ বুধবার সন্ধ্যায় লাইন ট্রেন চলাচলের জন্য উপযোগী করে তুলে। রেলপথ মেরামতের পর প্রথমে আজ সকাল সাড়ে ৫টা ৫০ মিনিটে ভাওয়াল এক্সপ্রেস ট্রেন জয়দেবপুর স্টেশন থেকে ছেড়ে যায় এবং নিরাপদে মেরামত করা অংশ অতিক্রম করে। এছাড়াও ময়মনসিংহ থেকে কিছু সময়ের মধ্যে জামালপুর কমিউটার ট্রেন ও যমুনা এক্সপ্রেস ট্রেন মেরামত করা অংশ দিয়ে ঢাকা প্রবেশ করে। জয়দেবপুর ময়মনসিংহ রেললাইনে ট্রেন চলাচল পুরোপুরি স্বাভাবিক আছে বলে তিনি জানান।
শ্রীপুর রেলওয়ে স্টেশন মাস্টার শামীমা ইসলাম জানান, সকালে দুর্ঘটনাস্থল হয়ে জয়দেবপুর-ময়মনসিংহ লাইনে ঢাকা থেকে ময়মনসিংহগামী তিনটি ট্রেন চলাচল করেছে। ঢাকা থেকে ভাওয়াল এক্সপ্রেস ৬টা ৪০ মিনিটে, বলাকা কমিউটার ৭টা ৫মিনিটে ও দেওয়ানগঞ্জ কমিউটার ৮টা ১২ মিনিটে দুর্ঘটনাস্থল হয়ে ঢাকা থেকে ময়মনসিংহের উদ্দেশ্যে শ্রীপুর স্টেশন ছেড়ে যায়।