শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জ্ঞাপন এবং দেশপ্রেমে উজ্জীবিত হওয়ার প্রত্যয়ে ঢাকার সাভারে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়েছে।
এ উপলক্ষে আজ বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদ হলরুমে যথাযোগ্য মর্যাদায় এক আলোচনা সভার আয়োজন করে উপজেলা প্রশাসন।
আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদৌস ওয়াহিদসহ উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও বীর মুক্তিযোদ্ধাগণ।
এ সময় বক্তারা বলেন, মহান মুক্তিযুদ্ধে বিজয়ের দ্বারপ্রান্তে একটি জাতিকে মেধা শূণ্য করতে পরিকল্পিতভাবে দেশের সূর্য সন্তানদের নিষ্ঠুরভাবে হত্যা করা হয়। তাদের আত্মত্যাগ বৃথা যায়নি। আমাদের দেশ উন্নয়ন ও সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে। আত্ম উপলব্ধির এ দিনে সবাইকে দেশপ্রেমে উজ্জীবিত হতে হবে। তবেই দেশ ও দেশের মানুষের কল্যাণ নিশ্চিত হবে।
