পঞ্চগড়ে বীরমুক্তিযোদ্ধাদের বিজয় দিবস উপলক্ষে সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে পঞ্চগড় জেলা পরিষদ চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা পরিষদের চেয়ারম্যান ও পঞ্চগড় চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আব্দুল হান্নান শেখের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড়ের জেলা প্রশাসক মোহাম্মদ জহুরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড়ের পুলিশ সুপার এসএম সিরাজুল হুদা, পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রিয়াজ উদ্দীন,।
অন্যদের মধ্যে পঞ্চগড়ের সিভিল সার্জন ডাঃ
মোস্তফা জামাল চৌধুরী, পঞ্চগড় মকবুলার রহমান সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর দেলোওয়ার হোসেন প্রধান, বীর মুক্তিযোদ্ধা সায়খুল ইসলাম, উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শুরুতে বীর মুক্তিযোদ্ধাদের ফুল দিয়ে বরন করে নেন জেলা পরিষদ।
সংবর্ধনা ও আলোচনা সভায় পঞ্চগড়ের সদর উপজেলার বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
