বৃহস্পতিবার, ০৫ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ● শামা ওবায়েদের হাতকে শক্তিশালী করতে তালমায় ঐক্যবদ্ধ নেতাকর্মীরা ●
Logo
জাতীয়

ট্রেনে আগুনের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার করা হবে : হারুন

জাগো ডেস্ক
প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২৩, ০৬:৪২ পিএম
কপি হয়েছে!

রাজধানীর তেজগাঁওয়ে মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনে অগ্নিসংযোগের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতারের জন্য গোয়েন্দা পুলিশ কাজ করছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার (ডিবি) মোহাম্মদ হারুন অর রশীদ।
তিনি বলেন, এই নাশকতায় জড়িতদের নাম পেয়েছি। শিগগিরই তাদের গ্রেফতার করা হবে।
তিনি আজ বৃহস্পতিবার দুপুরে মিন্টো রোডে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান।
তিনি আরো বলেন, যে কোনো ঘটনার পরে ডিবি সব সময় ছায়াতদন্ত করে। রেলে নাশকতায় শিশুসহ ৪ জনকে পুড়িয়ে হত্যা করা হয়েছে। নাশকতাকারীরা নির্বাচনকে ভ-ল ও সাধারণ মানুষকে আতঙ্কিত করার জন্যই এসব করেছে। বিচ্ছিন্ন কয়েকটি জায়গায় তারা বাসে আগুন দিয়েছে।
হারুন অর রশীদ বলেন,  আমরা ইতোমধ্যে বেশ কয়েকজনকে গ্রেফতার করেছি। তারা আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে। তারা এখন ট্রেনে আগুন লাগানো শুরু করেছে।