বৃহস্পতিবার, ০৫ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ● শামা ওবায়েদের হাতকে শক্তিশালী করতে তালমায় ঐক্যবদ্ধ নেতাকর্মীরা ●
Logo
জাতীয়

ঈগল প্রতীক পেলেন সিরাজগঞ্জ-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী সুইট

জাগো ডেস্ক
প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২৩, ০৬:৫১ পিএম
কপি হয়েছে!

হাইকোর্টে রিট করে মনোনয়ন ফিরে পাওয়ার অবশেষে প্রতীক বরাদ্দ পেলেন সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ-সলঙ্গা) আসনে স্বতন্ত্র প্রার্থী কেন্দ্রীয় কৃষকলীগের সহ-সভাপতি সাখাওয়াত হোসেন সুইট।

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) সকালে জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান তাকে ঈগল প্রতীক বরাদ্দ দেন। এ সময় সাখাওয়াত হোসেন সুইটের স্ত্রী মমতাজ বেগম, দুই সন্তান আব্দুল্লাহ আর-রাফী ও নাসিফ আহমেদ লাবিব ও তাড়াশ রায়গঞ্জের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রতীক বরাদ্দের পর সাখাওয়াত হোসেন সুইট বলেন, হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চে রিট করার পর আমার মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। প্রাথমিকভাবে আমি ন্যায় বিচার পেয়েছি। আমি দীর্ঘবছর ধরে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। দেশের বিভিন্ন এলাকার প্রত্যন্ত অঞ্চলে কৃষকদের সঙ্গে কাজ করেছি। আমাদের এই আসন (সিরাজগঞ্জ-৩) রায়গঞ্জ-তাড়াশ-সলঙ্গা কৃষি অধ্যুষিত এলাকা। এখানকার মানুষের জীবন-জীবিকার একমাত্র কৃষি কাজ। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে রায়গঞ্জ-তাড়াশ-সলঙ্গা এর মানুষের জন্য আমি কাজ করেছি, কৃষকদের সঙ্গে মিশেছি। এবারের নির্বাচনে দল আমাকে মনোনয়ন দেয়নি। তবে নেত্রী আমাদেরকে স্বতন্ত্র ইলেকশন করার সুযোগ করে দিয়েছেন।

তিনি বলেন, কৃষকরা আমাকে ভালোবাসে। এ এলাকার মানুষ আমাকে চায়। তাদের চাওয়ার পরিপ্রেক্ষিতে আমি স্বতন্ত্র প্রার্থী হয়েছি। আমি স্বতন্ত্র নির্বাচন করলেও আওয়ামী লীগেরই লোক। দলের নেতাকর্মীরা আমার সঙ্গেই আছেন। আগামী ৭ জানুয়ারি সলঙ্গা-তাড়াশ-রায়গঞ্জের জনগণ ঈগল প্রতীকে ভোট দিয়ে আমাকে নির্বাচিত করবেন বলে আশা করি।