আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রতীক লাঙ্গল পাওয়ার পর নোয়াখালী—৫ (কোম্পানীগঞ্জ ও কবিরহাট) নির্বাচনী এলাকায় জাতীয় পার্টির মনোনীত প্রার্থী ব্যারিষ্টার খাজা তানভীর আহমেদ প্রথম আনুষ্ঠানিক নির্বাচনী কার্যক্রম শুরু করেন পথসভার মাধ্যমে। বৃহস্পতিবার বিকেলে ৪টায় উপজেলার বসুরহাট বঙ্গবন্ধু চত্বরে এ পথসভা অনুষ্ঠিত হয়।
কোম্পানীগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সভাপতি হাকিম শহীদ উল্যাহর সভাপতিত্বে জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী ব্যারিষ্টার খাজা তানভীর আহম্মেদ বলেন, নির্বাচন নিয়ে অনেক ষড়যন্ত্র হয়েছে। অনেক বাধা বিপত্তি পেরিয়ে নির্বাচন করতে এসেছি। আমাদের চলার পথ এত সহজ নয়। প্রতিপক্ষ আওয়ামীলীগকে ইঙ্গিত করে বলেন, তাদের পথ অনেক মসৃণ কিন্তু আমাদের পথ অনেক কঠিন।
জনগণের উদ্দেশ্যে ব্যারিষ্টার তানভীর আরও বলেন, আপনার ভোট আপনি দিবেন, আপনার ভোট অন্য কেউ দেওয়ার অধিকার নেই। এ কঠিন পথ অতিক্রম করে আগামী ৭ই জানুয়ারী লাঙ্গল মার্কা প্রতীকে ভোট দিতে হবে। এসময় উপস্থিত ছিলেন, কোম্পানীগঞ্জ উপজেলা ও কবিরহাট উপজেলা জাতীয় পার্টির নেতৃবৃন্দ। ব্যারিষ্টার তানভীর আহমেদের প্রধান প্রতিদ্বন্ধি বাংলাদেশ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও হেভীওয়েট প্রার্থী ওবায়দুল কাদের।
কোম্পানীগঞ্জে জাতীয় পার্টির পথসভা
