বৃহস্পতিবার, ০৫ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ● শামা ওবায়েদের হাতকে শক্তিশালী করতে তালমায় ঐক্যবদ্ধ নেতাকর্মীরা ●
Logo
জাতীয়

অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের ব্যাপারে কোন প্রকার ছাড় দেয়া হবে না : সিইসি

জাগো ডেস্ক
প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২৩, ০৮:১৬ পিএম
কপি হয়েছে!

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের ব্যাপারে কোন প্রকার ছাড় দেয়া হবে না।
তিনি বলেন, ‘সকলেই এখন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চায়। আমরাও সেই অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে চাই। এ ক্ষেত্রে কোন প্রকার ছাড় দেয়া হবে না।’
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে বরিশালে প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় সিইসি এসব কথা বলেন। পরে তিনি নির্বাচন কমিশনের মাঠ পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী ও সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেন।
বরিশাল বিভাগীয় কমিশনার মো. শওকত আলী-এর সভাপতিত্বে  সভায় উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনের সচিব মো: জাহাংগীর হোসেন, মেট্রোপলিটন পুলিশ কমিশনার জিহাদুল কবির, জেলা প্রশাসক শহিদুল ইসলামসহ প্রমূখ।
কাজী হাবিবুল আউয়াল বলেন, কোন ভোট কেন্দ্রে যদি কোন ভোট কারচুপির প্রমান পাওয়া যায়, তবে সেই ভোট কেন্দ্রের ভোট গ্রহণ বন্ধ করে দেওয়া হবে।