বৃহস্পতিবার, ০৫ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ● শামা ওবায়েদের হাতকে শক্তিশালী করতে তালমায় ঐক্যবদ্ধ নেতাকর্মীরা ●
Logo
জাতীয়

রাজশাহীতে নৌকার পক্ষে মাঠে নামলো মহানগর যুবলীগ

জাগো ডেস্ক
প্রকাশ: ৪ জানুয়ারি ২০২৪, ০৭:০০ পিএম
কপি হয়েছে!

রাজশাহী-২ আসনে শেখ হাসিনা মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ফজলে হোসেন বাদশার পক্ষে মাঠে নেমেছেন মহানগর যুবলীগের নেতৃবৃন্দ।

এ উপলক্ষে আজ সকালে মহানগরীর রেলস্টেশন এলাকা থেকে নগর যুবলীগের সাবেক সভাপতি রমজান আলীর নেতৃত্বে নৌকার পক্ষে একটি বিশাল প্রচার মিছিল বের করা হয়।

শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি সাহেব বাজার জিরো পয়েন্টে গিয়ে শেষ হয়।পরে সেখানে একটি পথসভা অনুষ্ঠিত হয়।

পথসভা থেকে মহানগর যুবলীগের নেতারা আগামী ৭ জানুয়ারির নির্বাচনে জননেত্রী শেখ হাসিনা মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ফজলে হোসেন বাদশাকে বিপুল ভোটে জয়যুক্ত করার উদাত্ত আহ্বান জানান।

এসময় মহানগর যুবলীগের সাবেক সহ-সভাপতি আমিনুর রহমান খান রুবেল, সাবেক যুগ্ম সম্পাদক মনিরুজ্জামান খান মনির, সাবেক সাংগঠনিক সম্পাদক রায়হানুর রহমান রয়েল, সাবেক দপ্তর সম্পাদক মাহমুদ হাসান খান চৌধুরী ইতুসহ মহানগর যুবলীগের বিভিন্ন থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।