বৃহস্পতিবার, ০৫ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ● শামা ওবায়েদের হাতকে শক্তিশালী করতে তালমায় ঐক্যবদ্ধ নেতাকর্মীরা ●
Logo
জাতীয়

রাজধানীতে বেনাপোল এক্সপ্রেস ট্রেনের আগুনে নিহত ৪ : ফায়ার সার্ভিস

জাগো ডেস্ক
প্রকাশ: ৫ জানুয়ারি ২০২৪, ১১:৪৪ পিএম
কপি হয়েছে!

রাজধানীর গোপীবাগে বেনাপোল এক্সপ্রেস ট্রেনের আগুন নিয়ন্ত্রণে এসেছে।  আগুনে চারজন নিহত হওয়ার খবর জানিয়েছে ফায়ার সার্ভিস। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম পরিচয় জানা যায়নি।
আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট কাজ করেছে।
শুক্রবার (৫ জানুয়ারি) রাত ৯টা ৫ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। পরে রাত ৯ টা ২৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিস কর্মীরা।
ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক (মিডিয়া সেল) মো. শাহজাহান শিকদার বাসসকে এ তথ্য জানান।
তিনি বলেন, কমলাপুরের গোপীবাগ এলাকায় বেনাপোল এক্সপ্রেস নামে একটি ট্রেনে আগুন লাগার খবর পেয়ে  প্রথমে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট রওনা হয়। পর্যায়ক্রমে ৮টি ইউনিটের চেষ্টায় রাত ১০ টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে এসেছে। আগুনে চারজন নিহত ও বেশকয়েকজন দগ্ধ হয়েছেন। ওই এক্সপ্রেস ট্রেনটির ৪টি বগিতে আগুন ছড়িয়ে পড়ে। বেনাপোল থেকে ঢাকায় যাত্রী নিয়ে ফিরছিল ট্রেনটি।