বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ● শামা ওবায়েদের হাতকে শক্তিশালী করতে তালমায় ঐক্যবদ্ধ নেতাকর্মীরা ●
Logo
জাতীয়

নির্বাচনে ভোটার উপস্থিতি সন্তোষজনক : আওয়ামী লীগ

জাগো ডেস্ক
প্রকাশ: ৭ জানুয়ারি ২০২৪, ০৩:৫৬ পিএম
কপি হয়েছে!

নির্বাচন বিরোধী প্রচারণা ও আতঙ্ক সৃষ্টির পরও ভোটার উপস্থিতি সন্তোষজনক বলে মনে করছে বাংলাদেশ আওয়ামী লীগ।
আজ দুপুরে তেজগাঁওস্থ ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।
তিনি বলেন, বিএনপির নির্বাচন বিরোধী অপপ্রচার, জনমনে আতঙ্ক সৃষ্টির অপচেষ্টার পরও সারা দেশে ভোটার উপস্থিতি সন্তোষজনক। এটা গণতন্ত্রের জয়। নিরপেক্ষ নির্বাচন করার যে ঘোষণা নির্বাচন কমিশন ও প্রধানমন্ত্রী ও আওয়ামী সভাপতি শেখ হাসিনা দিয়েছিলেন তা বাস্তবায়ন করা হয়েছে।
বড়ুয়া বলেন, কোথাও কোনো কারচুপি নেই, নির্বাচন বিরোধী চক্রের আগাম অভিযোগ সঠিক নয়। দু’একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া এখনো পর্যন্ত ভোট সুষ্ঠু সুন্দর হচ্ছে।