বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ● শামা ওবায়েদের হাতকে শক্তিশালী করতে তালমায় ঐক্যবদ্ধ নেতাকর্মীরা ●
Logo
জাতীয়

চতুর্থবারের মতো বিজয়ী পলক

জাগো ডেস্ক
প্রকাশ: ৭ জানুয়ারি ২০২৪, ১০:২৮ পিএম
কপি হয়েছে!

নাটোর-৩ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জুনাইদ আহমেদ পলক বেসরকারিভাবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

তার প্রতিদ্বন্দ্বীকে ৯২ হাজার ৬৮৭ ভোটের বিশাল ব্যবধানে পরাজিত করে টানা চতুর্থবারের মতো জয়ী হলেন তিনি।

পলক পেয়েছেন ১ লাখ ৩৫ হাজার ৭০৬ ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী পেয়েছেন ৪৩ হাজার ১৯ ভোট।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রবিবার (৭ জানুয়ারি) অনুষ্ঠিত নির্বাচনে মোট ১ লাখ ৭৮ হাজার ৭২৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের ৩০০ আসনের মধ্যে ২৯৯টি আসনে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ভোট গ্রহণ শুরু হয়েছে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, সরকারের রাজনৈতিক সদিচ্ছা, আন্তরিকতা ও সহযোগিতার কারণে রবিবারের জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয়েছে।

সিইসি বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটার উপস্থিতি প্রায় ৪০ শতাংশ হতে পারে।