বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ● শামা ওবায়েদের হাতকে শক্তিশালী করতে তালমায় ঐক্যবদ্ধ নেতাকর্মীরা ●
Logo
জাতীয়

রংপুর-৬ আসনে শিরীন শারমিন চৌধুরী বেসরকারিভাবে নির্বাচিত

জাগো ডেস্ক
প্রকাশ: ৭ জানুয়ারি ২০২৪, ১০:৫৮ পিএম
কপি হয়েছে!

রংপুর-৬ আসন থেকে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী নৌকা প্রতীকে ১ লাখ ৮ হাজার ৬৩৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
নির্বাচন কমিশন সচিবালয়ে স্থাপিত ফলাফল সংগ্রহ ও বিতরণ কেন্দ্রে কমিশন সচিবালয়ের সচিব জাহাংগির আলম আজ রাতে এই ফলাফল ঘোষণা করেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী মো. সিরাজুল ইসলাম ট্রাক প্রতীকে পেয়েছেন ৩৬ হাজার ৮৩২ ভোট।
রংপুর-৬ আসনে ভোটার ৩ লাখ ২৯ হাজার ৭৫৪ জন। সর্বমোট প্রদত্ত ভোট ১ লাখ ৫৮ হাজার ৪২৪টি, বৈধ ভোট ১ লাখ ৫৫ হাজার ৬৩৬টি। এই আসনে বাতিল হয়েছে ২ হাজার ৭৮৮ ভোট। প্রদত্ত ভোটের শতকরা হার ৪৮ দশমিক ০৪ শতাংশ।