বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ● শামা ওবায়েদের হাতকে শক্তিশালী করতে তালমায় ঐক্যবদ্ধ নেতাকর্মীরা ●
Logo
জনপদ

ফুলবাড়ীয়ায় স্বতন্ত্র প্রার্থীর জয়

জাগো ডেস্ক
প্রকাশ: ৭ জানুয়ারি ২০২৪, ১০:৫৫ পিএম
কপি হয়েছে!

ময়মনসিংহ-৬ (ফুলবাড়ীয়া) আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ে নৌকার প্রার্থীকে হারিয়ে ট্রাক প্রতীকের প্রার্থী আলহাজ্ব আব্দুল মালেক সরকার বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

রোববার (৭ জানুয়ারী) দিনব্যাপী ১২১টি কেন্দ্রের ভোটগ্রহণ শেষে প্রাথমিক বেসরকারি ফলাফলে এ তথ্য জানা যায়। ময়মনসিংহ – ৬ (ফুলবাড়ীয়া) আসনে মোট ভোটার ৩ লাখ ৮৫ হাজার ৯৮৫ জন। এর মধ্যে ট্রাক প্রতীকের প্রার্থী ৫২ হাজার ২৮৫ ভোট পেয়ে জয়ী হয়েছেন।

আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী আলহাজ্ব মোসলেম উদ্দিন পেয়েছেন ৪২ হাজার ৫৫৮ টি ভোট। এছাড়া খন্দকার রফিকুল ইসলাম কেটলি প্রতীক ৩ হাজার ২৬৭, পিন্সিপাল এম. আব্দুর রশিদ গামছা প্রতীক ২২৯ , মোঃ মাহফিজুর রহমান (বাবুল) লাঙ্গল প্রতীক ৫২৫ , ও সেলিনা বেগম ঈগল প্রতীক ২হাজার ৫৪১টি ভোট পেয়েছে।

উপজেলার সহকারী রিটার্নং কর্মকর্তা ও ইউএনও কাবেরী জালাল এসব তথ্য নিশ্চিত করেছেন।