২০ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

শপথ নিলেন রাজশাহী-২ আসনের সংসদ সদস্য শফিকুর রহমান বাদশা

জাগো ডেস্ক
প্রকাশিত: বুধবার, ১০ জানুয়ারি ২০২৪

সদ্য সমাপ্ত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র হিসেবে বিজয়ী বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সহ-সভাপতি অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা এমপি হিসেবে শপথ নিয়েছেন।

বুধবার (১০ জানুয়ারি) বেলা সোয়া ১১টায় সংসদ ভবনের নিচতলার শপথকক্ষে এই শপথ পড়ান স্পিকার শিরীন শারমিন চৌধুরী।

শপথ পাঠ অনুষ্ঠান পরিচালনা করেন সংসদ সচিব এ কে এম আবদুস সালাম।

উল্লেখ্য, রাজশাহী-২ (সদর) আসনে ২৩ হাজার ৬৯৬ ভোটের ব্যবধানে ১৪ দলীয় জোটের প্রার্থী ফজলে হোসেন বাদশাকে পরাজিত করে কাঁচি প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা।তিনি পেয়েছেন ৫৫ হাজার ১৫৬ ভোট।

ফটো কার্ড প্রিভিউ
বুধবার, ১০ জানুয়ারি ২০২৪

শপথ নিলেন রাজশাহী-২ আসনের সংসদ সদস্য শফিকুর রহমান বাদশা

লিংক কপি হয়েছে!