২০ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

কটিয়াদীতে নিত্যপণ্য জিনিসের দাম নিয়ন্ত্রণে অভিযান

জাগো ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ২৩ জানুয়ারি ২০২৪

কিশোরগঞ্জের কটিয়াদীতে নিত্যপণ্য জিনিসের দাম নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। (মঙ্গলবার) ২৩ জানুয়ারি কটিয়াদী পৌর সদর এলাকায় অভিযান পরিচালনা কালে উপস্থিত ছিলেন কটিয়াদী উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদুজ্জামান ও সহকারী কমিশনার (ভূমি) তামারা তাসবিহা, কটিয়াদী মডেল থানার অফিসার ইনসার্জ মোহাম্মদ দাউদ, কটিয়াদী পৌরসভার মেয়র মো: শওকত উসমান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অফিসার রুবায়েদুর রহমান প্রমুখ।
ভ্রাম্যমান অভিযান বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদুজ্জামান জানান, ভ্রাম্যমাণ আদালত কটিয়াদী বাজারের চাউল ব্যবসায়ী তুলসী সাহাকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮ ধারায় দুই হাজার টাকা জরিমানা করা হয়। একই সাথে বাজারের চাউল বাজার, সবজির বাজার ও মাছ বাজারসহ সকল ব্যবসায়ীদের পণ্যের দাম নিয়ন্ত্রণে সতর্ক করা হয়। তিনি আরও জানান, ভ্রাম্যমাণ আদালতের এমন অভিযান ভবিষ্যতে অব্যাহত থাকবে।

ফটো কার্ড প্রিভিউ
মঙ্গলবার, ২৩ জানুয়ারি ২০২৪

কটিয়াদীতে নিত্যপণ্য জিনিসের দাম নিয়ন্ত্রণে অভিযান

লিংক কপি হয়েছে!