২০ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

ময়মনসিংহের ভালুকায় সড়ক দুর্ঘটনায় নিহত ২

জাগো ডেস্ক
প্রকাশিত: শনিবার, ১৫ জুন ২০২৪

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকা ভরাডোবা ক্লাবের বাজার এলাকায় কাভার্ডভ্যান-সিএনজির উপর উল্টে পড়লে ঘটনাস্থলেই সিএনজি চালকসহ দুইজন নিহত হন।
আজ সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহতেরা হলেন, ত্রিশাল উপজেলার বৈলর এলাকার আমির উদ্দিন মন্ডলের ছেলে সিএনজি ড্রাইভার আব্দুল হালিম (৪০) ও  অন্যজনের পরিচয় পাওয়া যায়নি।
ভরাডোবা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. শফিকুল ইসলাম জানান, পণ্যবাহী কাভার্ড ভ্যানটি ইউটার্ন নেওয়ার সময় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা সিএনজির উপর উল্টে গেলে সিএনজিচালিত অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই চালকসহ দুইজনের মৃত্যু হয়। কাভার্ড ভ্যানটি জব্দ করা হলেও চালক পলাতক।

ফটো কার্ড প্রিভিউ
শনিবার, ১৫ জুন ২০২৪

ময়মনসিংহের ভালুকায় সড়ক দুর্ঘটনায় নিহত ২

লিংক কপি হয়েছে!