বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ● শামা ওবায়েদের হাতকে শক্তিশালী করতে তালমায় ঐক্যবদ্ধ নেতাকর্মীরা ●
Logo
জনপদ

নোয়াখালীতে বন্যা পরিস্থিতির উন্নতি: ত্রাণ বিতরণ অব্যাহত

জাগো ডেস্ক
প্রকাশ: ২৪ আগস্ট ২০২৪, ০৬:২৮ পিএম
কপি হয়েছে!

জেলায় বন্যা পরিস্থিতির উন্নতির হচ্ছে। বন্যার পানি গত ১৫ ঘন্টায় ৪৪ মি.মি. কমেছে। গতকাল ভোর ৬টা থেকে আজ সকাল ৯টা পর্যন্ত এই পরিমাণ পানি কমেছে।
জেলা পানি উন্নয়ন বোর্ডর নির্বাহী প্রকৌশলী মুন্সি আমীর ফয়সল জানান- সেনবাগ ও কোম্পানিগঞ্জে ডাকাতিয়া ও ছোট ফেনী নদী থেকে পানির চাপের কারণে পরিস্থিতি স্থিতিশীল রয়েছে। এদিকে মুছাপুর ক্লোজার ভাটার সময় খোলা রাখায় অবস্থার উন্নতি হবে বলে আশা করা যাচ্ছে এবং গতকাল ও আজ বৃষ্টি না হওয়ায় এবং এ দু’দিনই সূর্য উঠার কারণে জলাবদ্ধতা ও বন্যা পরিস্থিতি উন্নতিতে সহায়ক হয়েছে। আগামী কয়েকদিন বৃষ্টি না হলে পরিস্থিতির আরো উন্নতি হবে।
এদিকে বিভিন্ন আশ্রয় কেন্দ্রে অবস্থান নেওয়া মানুষের মধ্যে ত্রাণ বিতরণ অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন- জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান। তিনি বলেন- সরকারিভাবে ছাড়াও বিভিন্ন রাজনৈতিক সংগঠন ও সেচ্ছাসেবী সংগঠনগুলোও ত্রাণ বিতরণ করছে।