বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ● শামা ওবায়েদের হাতকে শক্তিশালী করতে তালমায় ঐক্যবদ্ধ নেতাকর্মীরা ●
Logo
জাতীয়

উত্তরায় র‌্যাবের ভ্রাম্যমাণ আদালতের অভিযান

জাগো ডেস্ক
প্রকাশ: ২০ মার্চ ২০২৫, ১১:০৩ পিএম
কপি হয়েছে!

রাজধানীর দক্ষিণখান ও উত্তরখান এলাকায় অভিযান চালিয়ে ৩টি প্রতিষ্ঠানকে লক্ষাধিক টাকা জরিমানা করেছে র‌্যাব-১ এর ভ্রাম্যমাণ আদালত।

আজ বৃহস্পতিবার দিনব্যাপী র‌্যাব-১ এর উদ্যোগে দক্ষিণখান থানাধীন মদিনা বেকারি ও সুমাইয়া বেকারি এবং উত্তরখান থানাধীন নিউ রাজধানী বেকারিতে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে। এ সময় তেজগাঁও বিএসটিআই’র পরিদর্শক তরিকুল ইসলাম সুমনের উপস্থিতিতে ও ম্যাজিস্ট্রেট মো. আবু হাসানের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত অবৈধ পন্থা অবলম্বনের দায়ে তিন লাখ টাকা অর্থদণ্ড প্রদান করে।

ফ্যাক্টরিগুলোতে ক্ষতিকারক ফুড কালার এবং কেমিক্যাল ব্যবহার করা হয়, যা ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে জব্দ করে ধ্বংস করা হয়। একইসাথে ভবিষ্যতে এরকম অসংগতি পরিলক্ষিত হলে এই ফ্যাক্টরিগুলো বন্ধ করা হবে বলে তাদের সতর্ক করা হয়।