২০ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

শাহীনা রব স্মৃতি পদক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত

জাগো ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫

‘শাহীনা রব স্মৃতি পদক ২০২৪’-এর আনুষ্ঠানিক আয়োজন অনুষ্ঠিত হয়েছে ৩ মে, শনিবার বিকেলে বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে। সাপ্তাহিক দেশগ্রাম-এর সম্পাদক ও প্রকাশক এবং দেশগ্রাম মিডিয়া সেন্টারের চেয়ারম্যান মোস্তফা কামাল মাহ্দীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একুশে পদকপ্রাপ্ত শিক্ষাবিদ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. জসীম উদ্দিন আহমেদ।

অনুষ্ঠানের উদ্বোধন করেন ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি)-এর সদস্য সচিব মো. আনিসুর রহমান দেওয়ান। বিশেষ অতিথি ছিলেন কবি সৈয়দ নাজমুল আহসান, কবি ও গবেষক নাসির হেলাল, মুফাসসিরে কুরআন আল্লামা খন্দকার শহীদুল হক, মুফতি শাহাদাত হুসাইন রিয়াজ এবং মাওলানা আবু জাফর সিদ্দিকী।

সঞ্চালনায় ছিলেন টিমুনী খান রীনো ও সাহাব উদ্দীন শিহাব।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন: নাহিদ জসিম নেওয়াল, ইঞ্জিনিয়ার আলাউদ্দিন আদর, ইঞ্জিনিয়ার মো. তৌহিদুজ্জামান, কবি আবদুল হাই ইদ্রিছী, তানিয়া তামান্না, তাজ ইসলাম, ফরিদ সাঈদ, হাবীব মোস্তফা, শাম্মী তুলতুল, মশিউর রহমান দূর্জয়, এডভোকেট সরদার আব্বাসউদ্দীন, জান্নাতুল ফেরদৌসী, রিয়াজুল কারীম, কণ্ঠশিল্পী মো. আরিফ মিয়া প্রমুখ।

অনুষ্ঠানের আয়োজন ও সহযোগিতায় ছিলেন দেশগ্রাম মিডিয়া সেন্টারের বার্তা সম্পাদক (অনলাইন মাল্টিমিডিয়া) সুজন হাসান, রিপোর্টার আবু হানিফ তিতাস, আলামিনসহ আরও অনেকে।

এ বছর বিভিন্ন শ্রেণিতে যেসব গুণীজনকে পদকে ভূষিত করা হয়েছে তাঁদের মধ্যে রয়েছেন—

স্বচ্ছ রাজনীতি: মো. আনিসুর রহমান দেওয়ান, মকবুল হোসেন কমিশনার, নুসরাত জাহান কেয়া, অধ্যক্ষ আবু সাঈদ পলাশ, মো. কামাল হোসেন।
মোটিভেশনাল পার্সন: মো. নূরুল ইসলাম, ডা. রোকসানা ইয়াসমিন রোকেয়া, মাসুদ রানা সাগর, নাজমুস সায়াদাত, কবি আল হাফিজ, শেখ আবুল বাশার বাদশাহ।

সংগঠক: মুক্তা চৌধুরী, রুহুল আমিন কিরণ, মোজাম্মেল হোসেন লিটন, প্রভাষক মারুফ হোসেন, এসকে লুবনা নাজনীন, কাওসার আলম, শহীদুল ইসলাম শাহীন, শাহনাজ মরিয়ম হ্যাপি, কাওসার আজম, মিফতাহুল জয়া, তামান্না সিমু।

উদ্যোক্তা: এ আর আলী হোসেন জিহাদ, ইঞ্জিনিয়ার মো. তৌহিদুজ্জামান, তানিয়া তাওহীদা, তানিয়া তামান্না, ইঞ্জিনিয়ার গিয়াস উদ্দিন, নিলুফার ইয়াসমিন ন্যান্সি।

কবিতা ও ছড়া সাহিত্যে: কামরুজ্জামান, মুহাম্মদ ইসমাঈল, মুহাম্মদ মুকুল মিয়া, ইসরাত বিনতে শরীফ, নুরুন্নাহার মুন্নি, এনাম আনন্দ, সরদার আব্বাসউদ্দীন, আহমদ সাইফ, তামিম আহমেদ সাদী, মশিউর রহমান দূর্জয়,আয়েশা আক্তার হ্যাপি,শাহীন সুলতানা, নয়ন ওঝা, মামুন আহমেদ, মরিয়ম মাহবুবা, মাসুমা আক্তার মুক্তা, মাসুমা জাহান, শাহাদাত হোসেন, তানভীন সুইটি, মিজানুর রহমান মিজান, মানসুর মুজাম্মিল, ফরিদ সাঈদ, সিদ্দিক আবু বকর, মামুন সারওয়ার, গোলাম আযম, শেখ সোহেল রেজা।

সাংবাদিকতা, সাহিত্য ও শিক্ষা বিস্তারে: আবিদ আজম, রায়হান আহমেদ তামীম, আবু রায়হান মিকাঈল, সুজন হাসান, তানজিদ শুভ্র, আল আমিন সরকার, বীর মুক্তিযোদ্ধা মশিউর রহমান সিরাজ, গাজী জাহাঙ্গীর আলম, হাফিজুর রহমান হৃদয়, প্রফেসর মুতাসিম বিল্লাহ, রফিকুল আলম মিলন, মোজাম্মেল হোসেন জমাদ্দার, ইঞ্জিনিয়ার নিজাম উদ্দীন, হুমায়ুন কবির খলিফা, ডালিয়া নূর, বাবু মাহতাব, মো. জাহাঙ্গীর হোসাইন, রিয়াজুল কারীম, কবি রাকিবুল এহছান মিনার, ফরিদুল ইসলাম নির্জন, ফারহানা নিমগ্ন দুপুর, শাম্মী তুলতুল, ইসমাঈল হোসেন দিনাজী, নাসির হেলাল, এমদাদুল ইসলাম খোকন, জামাল উদ্দিন বারী, হোসেইন আজিজ, তাজ ইসলাম, কামরুল আযম, ইয়াসিন মাহমুদ, আবদুল কাদের আরাফাত, ফিরোজ মাহমুদ, আজরা পারভীন সাঈদ, ফাহমিদা ইয়াসমিন, এনাম রাজু, হারুন আল রাশিদ, আবদুল হাই ইদ্রিছী,আ ফ ম মশিউর রহমান, শামস আরেফিন, মির্জা নুরুন্নবী নূর, লামিয়া হান্নান স্নেহা, ফজিলা ফয়েজ।

ইসলামী সংস্কৃতি ও আলোচনায়: শিকদার বাসীর, রাবেয়া বসরী মেধা, মুফতি শাহাদাত হুসাইন রিয়াজ, মাও. খন্দকার শহীদুল হক।

আজীবন সম্মাননা: কবি সৈয়দ নাজমুল আহসান, আবদুর রব আকন।

পর্যটন, সংগীত ও মানবাধিকার: লোকমান হেকীম, মোস্তফা আজিজুল করিম, আলাউদ্দিন আদর, কে এম ওমর ফারুক, হেদায়েতুল্লাহ জামালী, মোস্তাফিজুর রহমান সুমন, মোস্তাফিজ বাদল, গাজী বেলাল আহমেদ, নাজমুল ইসলাম সবুজ। ডাল্টন জহির, সুরকার হাবিব মোস্তফা, ফোক কণ্ঠশিল্পী এস এম জুয়েল, কণ্ঠশিল্পী শায়লা শবনম, মানবাধিকারে কাজী মো. ইউসুফ আলী, রফিকুল ইসলাম, মো. লিটন মিয়া প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে ড. জসীম উদ্দিন বলেন, “মায়ের স্মৃতিকে সম্মান জানাতে মোস্তফা কামাল মাহ্দীর এই উদ্যোগ প্রশংসনীয়। আল্লাহ তাআলা তাঁর এ কাজ কবুল করুন।”

সভাপতির বক্তব্যে মোস্তফা কামাল মাহ্দী জানান, এ বছর বিশেষ কারণে পদকের সংখ্যা বৃদ্ধি করা হয়েছে। আগামী বছর তা সীমিত করা হবে এবং ২০২৫ সালের পদক অনুষ্ঠানেরও ঘোষণা এ বছরের মধ্যেই দেওয়া হবে।

 

/শুভ্র

ফটো কার্ড প্রিভিউ
বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫

শাহীনা রব স্মৃতি পদক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত

লিংক কপি হয়েছে!