বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ● শামা ওবায়েদের হাতকে শক্তিশালী করতে তালমায় ঐক্যবদ্ধ নেতাকর্মীরা ●
Logo
জাতীয়

জাতীয় বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে সারাদেশে গাছ লাগানোর কর্মসূচি

জাগো ডেস্ক
প্রকাশ: ৪ জুন ২০২৫, ১২:৫০ পিএম
কপি হয়েছে!

বিশ্ব পরিবেশ দিবস ২০২৫ উপলক্ষে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, জাতীয় বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে দ্বিতীয়বারের মতো আয়োজন করা হয়েছে ‘৬৪ জেলায় বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৫’। পরিবেশ সুরক্ষা ও সবুজায়নের লক্ষ্যে এই কর্মসূচি আগামীকাল ৫ জুন সারাদেশে একযোগে অনুষ্ঠিত হবে।

এই কর্মসূচির আওতায় দেশের বিভিন্ন জেলার তরুণ, শিক্ষার্থী ও পরিবেশ সচেতন নাগরিকরা নিজ নিজ এলাকার উপযুক্ত স্থানে একটি বা একাধিক গাছের চারা রোপণ করবেন। সম্পূর্ণ স্বেচ্ছায় এবং নিজ অর্থায়নে আয়োজিত এ কর্মসূচিতে ফোরামের সদস্য ছাড়াও যে কেউ অংশ নিতে পারবেন।

গাছ রোপণের সময় ও চারা সংগ্রহের মুহূর্তের ছবি ও ভিডিও ফোরামের ফেসবুক পেজে (https://www.facebook.com/btclf.nu) জমা দিতে অনুরোধ জানানো হয়েছে। রোপণ শেষে একটি অনলাইন ফর্ম পূরণ করতে হবে: https://forms.gle/8ET4EVtemmB2trWH9। অংশগ্রহণকারী প্রত্যেককে একটি ই-সার্টিফিকেট প্রদান করা হবে। কর্মসূচির বিস্তারিত তথ্য ফেসবুক পেজে নিয়মিত হালনাগাদ করা হচ্ছে।

বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, জাতীয় বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক তানজিদ শুভ্র বলেন, “একটি গাছ লাগিয়ে আমরা শুধু অক্সিজেনই পাই না, রক্ষা করি জীববৈচিত্র্য এবং ভবিষ্যৎ প্রজন্মকে। এই কর্মসূচি তরুণদের মধ্যে পরিবেশ সচেতনতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পরিবেশ দিবস ঘিরে শুরু হলেও, বর্ষা মৌসুম জুড়েই আমাদের সদস্যদের বৃক্ষরোপণ কার্যক্রম চলমান থাকবে।”

বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম বিশ্বাস করে, তরুণদের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ পরিবেশ রক্ষার আন্দোলনকে আরও বেগবান করবে এবং আগামী দিনে পরিবেশবান্ধব রাষ্ট্র গঠনে তারা অগ্রণী ভূমিকা পালন করবে।

শুভ্র/