বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬
বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ● শামা ওবায়েদের হাতকে শক্তিশালী করতে তালমায় ঐক্যবদ্ধ নেতাকর্মীরা ● আট মাসে মানুষের কাছে বিএনপি অজনপ্রিয় হয়েছে: পঞ্চগড়ে সারজিস আলম ●
Logo
জাতীয়

নিত্য প্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মুল্যবৃদ্ধির প্রতিবাদে ২৮ ফেব্রুয়ারী বিএনপির বিক্ষোভ ও মিছিল

জাগো ডেস্ক
প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২২, ০৪:২০ পিএম
কপি হয়েছে!

আজ দুপুরে ময়মনসিংহ প্রেসক্লাব মিলয়াতনে এক সংবাদ সন্মেলনে ময়মনসিংহ বিভাগের সাংগঠনিক সম্পাদক এমরান সালেহ প্রিন্স জানান আগামী ২৮ ফেব্রুয়ারী বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মুল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে।

সংবাদ সন্মেলনে সরকারের সীমাহীন দূর্নীতি,ভূলনীতি
ও ব্যার্থতায় চাল,ডাল,তেল,গ্যাস সহ নিত্য প্রয়োজনীয়
দ্রব্যের অস্বাভাবিক মুল্য বৃদ্ধির প্রতিবাদে এবং টিসিবির
মাধ্যমে সহনীয় মুল্যে গ্রাম শহর সর্বত্র জনসাধারণের
মধ্যে পন্য সরবরাহের দাবীতে কেন্দ্রীয় কর্মসুচীর অংশ
হিসেবে ২৮ ফেব্রুয়ারী সোমবার বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। জনাকীর্ণ সংবাদ সন্মেলনে বিক্ষোভ কর্মসুচীর বিস্তারিত উল্লেখ করে সবাইকে বিক্ষোভ কর্মসুচীতে অংশ নেয়ার আহ্বান জানান।

এ সময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগের সহ
সাংগঠনিক এড, ওয়ারেশ আলী মামুন,মোঃশরীফুল
আলম, দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক ডাঃ মাহবুবুর রহমান লিটন, মহানগর বিএনপির যুগ্ম অাহবায়ক আবু ওয়াহাব আকন্দ, দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম অাহবায়ক জাকির হোসেন বাবুল।
এছাড়াও মহানগর ও জেলা বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ থাকে যে একই দাবীতে ২রা মার্চ ময়মনসিংহ আসছেন বিএনপির কেন্দ্রীয় নেতা ড,খন্দকার মোশাররফ হোসেন।