২০ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

ভালুকায় ঐতিহাসিক ৭ মার্চ উদযাপন ও পুরষ্কার বিতরন

জাগো ডেস্ক
প্রকাশিত: সোমবার, ০৭ মার্চ ২০২২

ময়মনসিংহের ভালুকায় যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচির মধ্যমে ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপন করা হয়েছে।

৭ মার্চ সোমবার সকালে পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত এক আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা খাতুনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ আবুল কালাম আজাদ, ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু, মহিলা ভাইস চেয়ারম্যান ডা. সেলিনা রশিদ, উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট শওকত আলী।

এসময় আরো বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল বাকিউল বারী, উপজেলা ফিসারী অফিসার সাইদুর রহমান, ভালুকা মডেল থানার ওসি কামাল হোসেন, ভালুকা, কৃষকলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।
পরে বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।

ফটো কার্ড প্রিভিউ
সোমবার, ০৭ মার্চ ২০২২

ভালুকায় ঐতিহাসিক ৭ মার্চ উদযাপন ও পুরষ্কার বিতরন

লিংক কপি হয়েছে!