বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬
বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ● শামা ওবায়েদের হাতকে শক্তিশালী করতে তালমায় ঐক্যবদ্ধ নেতাকর্মীরা ● আট মাসে মানুষের কাছে বিএনপি অজনপ্রিয় হয়েছে: পঞ্চগড়ে সারজিস আলম ●
Logo
জাতীয়

বিএনপি জামাত সরকারের আমলে সার কিনতে গিয়ে নিহত কৃষকের স্মরণে সমাবেশ

জাগো ডেস্ক
প্রকাশ: ১৫ মার্চ ২০২২, ০৩:২১ পিএম
কপি হয়েছে!

১৯৯৫ সালের মার্চ মাসে বিএনপি জামাত জোট সরকার কর্তৃক সার কিনতে গিয়ে সারাদেশে নির্মমভাবে নিহত হয় ১৮ জন কৃষক।এর মধ্যে ১ জন হলেন কিশোরগঞ্জ সদর উপজেলার লতিফাবাদ ইউনিয়নের অষ্টবর্গ গ্রামের কৃষক মকছু মিয়া।তার স্মরণে মঙ্গলবার সকালে সমাধিস্থলে পুষ্পস্তবক অর্পণ,আলোচনা সভা, শোক র‍্যালী,মিলাদ মাহফিল ও কৃষক সমাবেশের আয়োজন করে কিশোরগঞ্জ জেলা কৃষকলীগ।

কৃষক সমাবেশে সভাপতিত্ব করেন জেলা কৃষকলীগের সভাপতি আহমদ উল্লাহ।
এতে বক্তব্য রাখেন জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চু,সহ-সভাপতি আব্দুর রাজ্জাক,যুগ্ন সাধারণ সম্পাদক কামাল হোসেন চৌধুরি,যুগ্ন সাধারণ সম্পাদক আবুল হাশেম মাস্টার,সাংগঠনিক সম্পাদক কায়সার আহমেদ লিংকন,সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ,প্রচার সম্পাদক এম এ আকবর,দপ্তর সম্পাদক দীপক দাস,অর্থ সম্পাদক হুমায়ুন কবির,তথ্য ও গবেষণা সম্পাদক জহির উদ্দিন ছফি,সদর উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম হেভেন,সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হক রুহুল,শহর কৃষকলীগের সভাপতি আলমগীর হোসেন,সাধারণ সম্পাদক আল মামুন প্রমুখ।সমাবেশ শেষে মরহুম কৃষক মকছু মিয়ার কবরে পুষ্পস্তবক অর্পণ করে জেলা কৃষকলীগের নেতাকর্মীরা।পরে স্থানীয় মসজিদে মরহুমের রুহের মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।এতে জেলা কৃষকলীগের নেতাকর্মী ও স্থানীয়রা অংশ নেন।