বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬
বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ● শামা ওবায়েদের হাতকে শক্তিশালী করতে তালমায় ঐক্যবদ্ধ নেতাকর্মীরা ● আট মাসে মানুষের কাছে বিএনপি অজনপ্রিয় হয়েছে: পঞ্চগড়ে সারজিস আলম ●
Logo
জাতীয়

স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন ১১ ব্যক্তি ও প্রতিষ্ঠান

জাগো ডেস্ক
প্রকাশ: ১৫ মার্চ ২০২২, ০৩:০১ পিএম
কপি হয়েছে!

জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ এ বছর ১১ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার প্রদানের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

মঙ্গলবার (১৫ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগের বিজ্ঞপ্তিতে পুরস্কারের জন্য মনোনীতদের নাম প্রকাশ করা হয়।

পুরস্কারের জন্য মনোনীতরা হলেন-

স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে অবদানের জন্য বীর মুক্তিযোদ্ধা ইলিয়াস আহমেদ চৌধুরী, শহীদ কর্নেল খন্দকার নাজমুল হুদা বীরবিক্রম, আবদুল জলিল, সিরাজ উদ্দীন আহমেদ, মরহুম মোহাম্মদ ছহিউদ্দিন বিশ্বাস, মরহুম সিরাজুল হক।

চিকিৎসাবিদ্যায় অবদানের জন্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া ও অধ্যাপক ডা. মো. কামরুল ইসলাম।

সাহিত্যে অবদানের জন্য মরহুম মো. আমির হামজা।

স্থাপত্যে অবদানের জন্য মরহুম স্থপতি সৈয়দ মাইনুল হোসেন।

এ ছাড়া গবেষণা ও প্রশিক্ষণে অবদানের জন্য বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট।

পুরস্কারপ্রাপ্ত ব্যক্তি বা প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা, ১৮ ক্যারেটের ৫০ গ্রাম স্বর্ণের পদক, পদকের রেপ্লিকা ও সম্মাননাপত্র দেওয়া হবে।

মন্ত্রিপরিষদ বিভাগের বিজ্ঞপ্তিটি নিচে তুলে ধরা হলো-