বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ● শামা ওবায়েদের হাতকে শক্তিশালী করতে তালমায় ঐক্যবদ্ধ নেতাকর্মীরা ●
Logo
জাতীয়

দু’বছর পর শোলাকিয়া ঈদগাহে হবে বৃহত্তম ঈদ জামাত

জাগো ডেস্ক
প্রকাশ: ৬ এপ্রিল ২০২২, ০৬:১১ পিএম
কপি হয়েছে!

করোনা মহামারির কারণে দুই বছর বন্ধ থাকার পর এবার কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে দেশের বৃহত্তম ঈদুল ফিতরের ১৯৫তম জামাত।

বুধবার (৬ এপ্রিল) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শোলাকিয়া ঈদগাহ মাঠ পরিচালনা কমিটির এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

এসময় করোনা মহামারি দূর না হওয়ায় ও নিরাপত্তার স্বার্থে আগত মুসল্লিদের সাথে জায়নামাজ ও মাস্ক ব্যাতিত কোন কিছু না আনার জন্যও সিদ্ধান্ত হয়। এছাড়া নিরাপত্তা জোরদারের স্বার্থে মোবাইল ফোন নিয়ে মাঠে প্রবেশ নিষিদ্ধ থাকবে বলে জানান জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম। এছাড়া আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থাও নেওয়া হয়েছে। মোতায়েন থাকবে অতিরিক্ত পুলিশ, র‌্যাব ও বিজিবি। সকাল ১০টায় অনুষ্ঠিত হবে ঈদের জামাত। ইমামতি করবেন মাওলানা ফরিদ উদ্দিন মাসউদ।

এসময় সভায় পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ, জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. জিল্লুর রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড.কামরুল আহসান শাহাজাহান, পৌর মেয়র মোঃ পারভেজ মিয়াসহ পরিচালনা কমিটির সদস্য ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এর আগে করোনার প্রাদুর্ভাবের কারণে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী খোলা মাঠে ঈদের বড় জামাত নিষিদ্ধ থাকায় বিগত দুই বছর যাবত শোলাকিয়া ঈদগাহে ঈদুল ফিতর ও ঈদুল আযহার জামাত বন্ধ ছিল।

/শুভ্র/তুষার