বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ● শামা ওবায়েদের হাতকে শক্তিশালী করতে তালমায় ঐক্যবদ্ধ নেতাকর্মীরা ●
Logo
জাতীয়

রায়গঞ্জে প্রেমের টানে ইসলাম ধর্ম গ্রহণ করলেন এক কলেজ ছাত্রী

জাগো ডেস্ক
প্রকাশ: ১২ এপ্রিল ২০২২, ০৭:০৬ পিএম
কপি হয়েছে!

সিরাজগঞ্জের রায়গঞ্জে প্রেমের টানে হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম গ্রহণ করেছেন এক কলেজছাত্রী।

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ৫ নং চান্দাইকোনা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের সরাই স্যামগোপ  গ্রামের সাবেক ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল আলিম খাঁন এর পুত্র   মো: লিখন  খানকে এফিডডেভিটের মাধ্যমে বিয়ে করেছেন উপজেলার ভূঁইয়াগাতী গ্রামের দ্বাদশ শ্রেণী উত্তীর্ণ  শিক্ষার্থী অংকিতা রানী তালুকদার  (১৮)।

এভিডডেভিড  সূত্রে জানা যায়, ইসলাম ধর্ম গ্রহণ করার পর তিনি তার নাম রেখেছেন নুসরাত জাহান ইভা।

এ ঘটনায় এলায় চাঞ্চল্যকর সৃষ্টি হলেও হিন্দু থেকে মুসলিম গ্রহণ করা কলেজ ছাত্রীর পিতা মাতার কোন অভিযোগ নেই।তার পিতা বলেন,মেয়ে দীর্ঘ দিন যাবৎ মো: লিখনের সাথে প্রেমের সম্পর্কে আমরা অবগত আছি। এখন আমরা জানতে পেরেছি তারা দুজনে বিয়ে করেছেন। এ নিয়ে আমাদের কোন অভিযোগ নেই।

উল্লেখ্য, হিন্দু থেকে ইসলাম গ্রহণ করার বিষয়টি কলেজ ছাত্রী তার নিজ ফেসবুক টাইমলাইনে এভিডডেভিড এর কপি সহ পোস্ট করেন।