বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ● শামা ওবায়েদের হাতকে শক্তিশালী করতে তালমায় ঐক্যবদ্ধ নেতাকর্মীরা ●
Logo
জাতীয়

ফরিদপুর জেলা বিএনপির কমিটি গঠনের দাবিতে মানববন্ধন 

জাগো ডেস্ক
প্রকাশ: ১৫ এপ্রিল ২০২২, ০২:১৯ পিএম
কপি হয়েছে!

ফরিদপুর জেলা বিএনপির কমিটি গঠনের দাবিতে মানববন্ধন করেছেন তৃণমূল নেতাকর্মীরা।  শুক্রবার সকাল ১১টার দিকে জেলা সদরের আলিয়াবাদ ইউনিয়নের সাদিপুর উচ্চ বিদ্যালয়ের সামনে টেপাখোলা-চরভদ্রাসন আঞ্চলিক সড়কে এ মানববন্ধন করা হয়।

এসময় বক্তাগণ তৃণমূল থেকে উঠে আসা জাতীয়তাবাদী আদর্শের  পরীক্ষিত নেতা যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মাহবুবুল হাসান ভুঁইয়া পিংকুকে সভাপতি করে ফরিদপুর জেলা বিএনপির কমিটি গঠনের জন্য বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের প্রতি জোর দাবি ও আহবান জানান।

মানববন্ধনে বক্তাগণ জানান, ফরিদপুরের নেতাকর্মীদের বিপদে-আপদে পাশে থেকে পিংকু দীর্ঘদিনযাবত করে আসছেন। আন্দোলন-সংগ্রামে নেতাকর্মীদের সংগঠিত করতেও তিনি যোগ্যতার পরিচয় দিয়েছেন। তাকে সভাপতি করা হলে দল আরো গতিশীল হবে।

আলিয়াবাদ ইউনিয়ন বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত এই মানববন্ধনে ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ও ওয়ার্ড মেম্বার জিন্নাত আলী জিন্না মেম্বারের সভাপতিত্বে  বক্তব্য রাখেন জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক দেলোয়ার হোসেন দিদার, কোতোয়ালি থানা যুবদলের সিনিয়র সহ সভাপতি ইঞ্জিনিয়ার মো. রিয়াজ,  কোতোয়ালি থানা বিএনপি নেতা মো. আবুল কালাম শেখ, রজ্জব বিশ্বাস, আব্দুর রব, মোহাম্মদ জমাদ্দার প্রমুখ। এসময় যুবদল নেতা অ্যাডভোকেট সেলিম,  কবির হোসেন,  জেলা ছাত্রদল সহ সভাপতি মো. আওয়াল হোসেন লালন, আমানউল্লাহ আমান, এম কে সোহেল, মীর সোহেল, রিফাত হোসেন,  মো. আলম, শামিম সহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতকর্মীরা উপস্থিত ছিলেন।