বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ● শামা ওবায়েদের হাতকে শক্তিশালী করতে তালমায় ঐক্যবদ্ধ নেতাকর্মীরা ●
Logo
জাতীয়

বর্তমান সরকারের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে

জাগো ডেস্ক
প্রকাশ: ১৭ এপ্রিল ২০২২, ০৪:৪৩ পিএম
কপি হয়েছে!

বর্তমান সরকারের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। রোববার (১৭ এপ্রিল) দুপুরে সাভার পৌরসভার ব্যাংক টাউন এলাকায় কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন কেন্দ্রে যানবাহন চালনা প্রশিক্ষণ প্রকল্পের অনাবাসিক স্থাপনা ও প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন।

প্রধান অতিথি যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আরো বলেন, বিএনপি জামায়াতের নেতাকর্মীদের দেশের মানুষের কথা চিন্তা না করে বিদেশীদের কাছে সরকারের বিরুদ্ধে নালিশ করে পেছনের দরজা দিয়ে ক্ষমতায় যাওয়ার ষড়যন্ত্র করছে কিন্ত সেই স্বপ্ন তাদের কোন দিন পূরণ হবে না বলেও বলেন তিনি।

এই প্রশিক্ষণ ক্যাম্পে ৩ বছরে ৪০ হাজার মানুষকে প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণ শেষে তাদের ড্রাইভিং লাইসেন্স দেবে বিআরটিএ। এজন্য যুব উন্নয়ন অধিদপ্তর ও বিআরটিএর মধ্যে এমওইউ এর স্বাক্ষর হবে খুব শীঘ্রই।

অনুষ্ঠানে যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক (গ্রেড-১) মোঃ-আজহারুল ইসলাম খান এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মেজবাহ উদ্দিন।

এসময় আরো উপস্থিত ছিলেন, প্রকল্প পরিচালক ড. গোলাম মোঃ ফারুক, সহকারী প্রকল্প পরিচালক সাইফুল আহমেদ, অতিরিক্ত সচিব (উন্নয়ন) মোঃ রুহুল আমিন খানসহ আরো অনেকে।