বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ● শামা ওবায়েদের হাতকে শক্তিশালী করতে তালমায় ঐক্যবদ্ধ নেতাকর্মীরা ●
Logo
জাতীয়

ফরিদপুরে উপজেলা আওয়ামী লীগের  আহবায়ক কমিটি  গঠিত

জাগো ডেস্ক
প্রকাশ: ২০ এপ্রিল ২০২২, ০৩:৫৯ পিএম
কপি হয়েছে!

ফরিদপুরের  চরভদ্রাসন ও সদরপুর উপজেলা আওয়ামী লীগের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।

চরভদ্রাসন উপজেলায়  ইসহাক মিয়াকে আহ্বায়ক করে উপজেলা আওয়ামী লীগের পাঁচ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।

কমিটির অন্যরা হলেন- যুগ্ম-আহ্বায়ক আব্দুস সাত্তার মাস্টার, আহসানুল হক মামুন, মোশারফ হোসেন ফকির ও বেলায়েত হোসেন রুবেল।

অপরদিকে সদরপুর উপজেলায়  ফকির এ ছাত্তারকে আহবায়ক করে উপজেলা আওয়ামী লীগের পাঁচ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। কমিটির অন্যরা হলেন- যুগ্ম-আহ্বায়ক গাজী মো. করিম, আবু আলম রেজা, শায়েদিদ গামাল লিপু ও রুহুল মোরসালিন রিপন।

ফরিদপুর  জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মাসুদ হোসেন বুধবার  বিষয়টি নিশ্চিত করে জানান, আমরা চাই সম্মেলনের আগেই উপজেলা পর্যায়ের সাংগঠনিক কাঠামোর শক্ত অবস্থান তৈরি করতে।