২০ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

আওয়ামীলীগ কর্মী এখন তিনটহরী ইউনিয়ন বিএনপির সভাপতি!

জাগো ডেস্ক
প্রকাশিত: শুক্রবার, ২২ এপ্রিল ২০২২

খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলার তিনটহরী ইউনিয়ন বিএনপির ৭১ সদস্য কমিটি ঘোষণা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২২ এপ্রিল) সন্ধ্যায় উপজেলা দলীয় কার্যালয়ে এই কমিটি ঘোষণা ও ইফতারের আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মানিকছড়ি উপজেলা বিএনপির আহ্বায়ক এনামুল হক এনাম, বিশেষ অতিথি যুগ্ম আহ্বায়ক আবুল কাশেম মাস্টার, সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ মীর হোসেন, উপজেলা যুবদলের আহ্বায়ক মোশারফ হোসেন উপস্থিত ছিলেন।

ইফতার শেষে তিনটহরী ইউনিয়ন বিএনপির ৭১ সদস্য কমিটি ঘোষণা করা হয়।

এই কমিটিতে সভাপতি রেদোয়ান আহম্মেদ সোহাগ, সাধারণ সম্পাদক  মোঃ শাহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ওমর ফারুকসহ ৭১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।

বিভিন্ন ওয়ার্ড থেকে আগত বিএনপির নেতাকর্মীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, তিনটহরী ইউনিয়ন প্রবীণ বিএনপির লোকদের কমিটিতে আনা হয় নাই। সভাপতি রেদোয়ান আহম্মেদ সোহাগ মূলত আওয়ামীলীগ থেকে আসছে কয়েক মাস হলো।

ফটো কার্ড প্রিভিউ
শুক্রবার, ২২ এপ্রিল ২০২২

আওয়ামীলীগ কর্মী এখন তিনটহরী ইউনিয়ন বিএনপির সভাপতি!

লিংক কপি হয়েছে!