বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ● শামা ওবায়েদের হাতকে শক্তিশালী করতে তালমায় ঐক্যবদ্ধ নেতাকর্মীরা ●
Logo
জাতীয়

আ’লীগের দলীয় কার্যালয়ে ছাদ ঢালাই ও আলোচনা সভা অনুষ্ঠিত

জাগো ডেস্ক
প্রকাশ: ২৩ এপ্রিল ২০২২, ১১:৩০ পিএম
কপি হয়েছে!

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ের ছাদ ঢালাই ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ।

শনিবার দুপুরে উপজেলার পৌর শহরের লিচুতলায় দলীয় কার্যালয়ে এই ছাদ ঢালায় উদ্বোধন করেন ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক জেলা পরিষদের চেয়ারম্যান সাদেক হোসেন কুরাইশি।

আলোচনা সভায় পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক বিপ্লবের সঞ্চালনায় বক্তব্য রাখেন ঠাকুরগাঁও জেলা আওয়ামী সাধারণ সম্পাদক দীপক কুমার রায়, যুগ্ম সম্পাদক আ.স.ম গোলাম ফারুক রুবেল, সাংগঠনিক সম্পাদক জুলফিকার আলী, সন্তোস আগারওয়াল, পীরগঞ্জ পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা ইকরামুল হক, সহ-সভাপতি শাহাজান আলী, সামিমুজ্জামান জুয়েল, ইউপি চেয়ারম্যান হিটলার হক, সনাতন চন্দ্র রায়, টেলিনা সরকার হিমু, আজহারুল ইসলাম রাজা, জিয়াউল ইসলাম জিয়া সহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামীলীগ ও আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।