বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ● শামা ওবায়েদের হাতকে শক্তিশালী করতে তালমায় ঐক্যবদ্ধ নেতাকর্মীরা ●
Logo
জাতীয়

আওয়ামী লীগের অধীনে আর জাতীয় সংসদ নির্বাচন হতে দেওয়া হবে না : গয়েশ্বর

জাগো ডেস্ক
প্রকাশ: ২৪ এপ্রিল ২০২২, ১১:৪৯ পিএম
কপি হয়েছে!

বর্তমান আওয়ামী লীগ সরকারের অধীনে বাংলাদেশে আর কোনো জাতীয় সংসদ নির্বাচন হতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

রোববার (২৪ এপ্রিল) দুপুরে সাভারের আশুলিয়ার জিরাবো এলাকায় সাভার থানা, পৌর ও আশুলিয়া থানা বিএনপির কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে গয়েশ্বর চন্দ্র রায় এ কথা বলেন।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, প্রয়োজনে বিএনপি নেতাকর্মীদের রক্ত দিয়ে হলেও আওয়ামী লীগ সরকারের অধীনে আগামী জাতীয় নির্বাচন প্রতিহত করা হবে।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ সরকার বিএনপির নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছে। অচিরেই এসব অত্যাচার-নির্যাতনে জবাব দিতে হবে ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের।

এসময় সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা বিভাগের বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম, সহসাংগঠনিক সম্পাদক বেনজীর আহমেদ টিটু, ঢাকা জেলা বিএনপির সভাপতি ডা. দেওয়ান মো. সালাউদ্দিন বাবু, সাধারণ সম্পাদক খন্দকার আবু আশফাকসহ আরও অনেকে।

সম্মেলন শেষে সাভার থানা বিএনপির সভাপতি হিসেবে সাইফউদ্দিন, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, পৌর বিএনপির সভাপতি হিসেবে খন্দকার শাহ মাঈনুল হোসেন বিল্টু, সাধারণ সম্পাদক বদিউজ্জামান বদির, আশুলিয়া থানা বিএনপির সভাপতি হিসেবে আজগর হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল গফুর মিয়ার নাম ঘোষণা করা হয়।