২০ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

শেরেবাংলা এ কে ফজলুল হকের মৃত্যুবার্ষিকী আজ

জাগো ডেস্ক
প্রকাশিত: বুধবার, ২৭ এপ্রিল ২০২২

বাঙালির জাতীয় নেতা শেরেবাংলা আবুল কাশেম ফজলুল হকের ৬০’তম মৃত্যুবার্ষিকী আজ ২৭ শে এপ্রিল।

প্রথিতযশা বাঙালি এই রাজনীতিবিদ ১৮৭৩ সালের ২৬শে অক্টোবর ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার সাতুরিয়া গ্রামে তাঁর মামা বাড়িতে জন্মগ্রহণ করেন।

রাজনৈতিক মহল ও সাধারণ মানুষের কাছে শেরেবাংলা (বাংলার বাঘ) এবং ‘হক সাহেব’ নামে সমধিক পরিচিত ছিলেন।

তিনি ছিলেন উপমহাদেশের এক অসাধারণ প্রজ্ঞাবান অন্যতম রাজনীতিবিদ। তিনি কলকাতার মেয়র (১৯৩৫), অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী (১৯৩৭-৪৩), পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী (১৯৫৪), পূর্ব বাংলার গভর্নরের (১৯৫৬-৫৮) পদসহ বহু গুরুত্বপূর্ণ রাজনৈতিক পদে অধিষ্ঠিত ছিলেন।

যুক্তফ্রন্ট গঠনে প্রধান নেতাদের মধ্যে ছিলেন অন্যতম।
এই মহান নেতা ১৯৬২ সালের ২৭ শে এপ্রিল তিনি মৃত্যুবরণ করেন।

ফটো কার্ড প্রিভিউ
বুধবার, ২৭ এপ্রিল ২০২২

শেরেবাংলা এ কে ফজলুল হকের মৃত্যুবার্ষিকী আজ

লিংক কপি হয়েছে!