বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ● শামা ওবায়েদের হাতকে শক্তিশালী করতে তালমায় ঐক্যবদ্ধ নেতাকর্মীরা ●
Logo
জাতীয়

গাজীপুর জেলা ও মহানগর ছাত্রলীগের নতুন কমিটি গঠন

জাগো ডেস্ক
প্রকাশ: ২৮ এপ্রিল ২০২২, ১১:০৯ এএম
কপি হয়েছে!

দীর্ঘ এক যুগের অপেক্ষার পর গতকাল বুধবার (২৭ এপ্রিল) গাজীপুর জেলা ও গাজীপুর মহানগর ছাত্রলীগের নতুন কমিটি এক বছরের জন্য ঘোষণা করা হয়েছে।

গাজীপুর মহানগর ছাত্রলীগের সভাপতি মোঃ মশিউর রহমান সরকার বাবু ও সাধারণ সম্পাদক শেখ মোস্তাক আহমেদ কাজলকে ঘোষণা করা হয়েছে।

গাজীপুর মহানগর ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য করা হয়েছে রাজিব হায়দার সাদিম, মঈন মোল্লা, কাজী মোহাম্মদ সাকের,ইমরান সরকার বাবু,সাইমন সরকার, কাজী রাব্বি হাসান ও ইলিয়াস আহমেদ।

গাজীপুর জেলা ছাত্রলীগের সভাপতি সিরাজুল ইসলাম সুলতান ও সাধারণ সম্পাদক নাছিড় মোড়ল কে ঘোষণা করা হয়েছে।
কেন্দ্রীয় কমিটিতে রয়েছেন মাহামুদুল হাসান পারভেজ, ইমরান চৌধুরী, সরোয়ার জাহান মামুন ও এস,এম, জোবায়ের হিমেল।

২০১৫ সালের ৩১ মে দেলোয়ার হোসেনকে সভাপতি ও জাহিদুল আলম রবিনকে সাধারণ সম্পাদক করে আংশিক কমিটি ঘোষণা করেছিল। ২০১৬ সালে কেন্দ্রীয় ছাত্রলীগের তৎকালীন সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন স্বাক্ষরিত একপত্রে ১৫১ গাজীপুর জেলা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।
২০১৩ সালে গাজীপুর সিটি করপোরেশন ঘোষণার পর সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ৮টি পদের নাম ঘোষণা করে ওই বছরের ১১ অক্টোবর মাসুদ রানা এরশাদকে সভাপতি ও তৌহিদুল ইসলাম দীপকে সাধারণ সম্পাদক করে গাজীপুর মহানগর ছাত্রলীগের কমিটি ঘোষণা করে সংগঠনের কেন্দ্রীয় কমিটি। এর প্রায় ১ বছর পর ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। ওই কমিটির মেয়াদ দেওয়া হয় এক বছর।
এরপর ধারাবাহিকভাবে গাজীপুর মহানগরের অন্তর্গত থানা, কলেজ ও ইউনিট কমিটিগুলোও ঘোষণা করা হয়। ২০১৬ সালের ৩ নভেম্বর শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনে মহানগর ছাত্রলীগের সভাপতি মাসুদ রানা এরশাদকে অব্যাহতি দিয়ে ইকবাল হোসেন পাঠানকে ভারপ্রাপ্ত সভাপতি ঘোষণা করে কেন্দ্রীয় ছাত্রলীগের নির্বাহী সংসদ। তার সভাপতিত্বে ২০১৮ সালের ৫ ফেব্রুয়ারি সম্মেলনের মাধ্যমে আগের কমিটি বিলুপ্ত ঘোষণা করে নতুন কমিটি গঠনের জন্য পদপ্রার্থীদের জীবন বৃত্তান্ত সংগ্রহ করে কেন্দ্রীয় ছাত্রলীগ।