বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ● শামা ওবায়েদের হাতকে শক্তিশালী করতে তালমায় ঐক্যবদ্ধ নেতাকর্মীরা ●
Logo
জাতীয়

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম কমল ১০৪ টাকা

জাগো ডেস্ক
প্রকাশ: ৬ মে ২০২২, ০৮:০৭ এএম
কপি হয়েছে!

বাংলাদেশ এনার্জী রেগুলেটরি কমিশন (বিইআরসি) তরলিকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) মূল্য ভোক্তা পযার্য়ে ১২ কেজি সিলিন্ডারের দাম ১০৪ টাকা কমিয়ে ১,৪৩৯ টাকা থেকে ১,৩৩৫ টাকা নির্ধারন করেছে। আজ সন্ধ্যা ৬ টা থেকে এই মূল্য কার্যকর হবে।
বিইআরসি জানিয়েছে, তবে এলপিজি’র সরকারি দাম অপরিবর্তিত থাকবে। বেসরকারি সেক্টরে সকল ভোক্তা পযার্য়ে ভ্যাটসহ প্রতি কেজি এলপিজি’র নতুন মূল্য হবে ১১১ দশমিক ২৬ টাকা। বিভিন্ন মাপের এলপিজি সিলিন্ডারের দাম এই অনুপাতে নির্ধারিত হবে। এর আগে প্রতি কেজি এলপিজি’র দাম ছিল ১১৯ দশমিক ৯৪ টাকা।
পাশাপাশি গাড়িতে ব্যবহৃত এলপিজি গ্যাসের লিটার প্রতি ৬২ দশমিক ২১ টাকা পুন:নির্ধারন করা হয়েছে। এর আগে এর দাম ছিল ৬৭ দশমিক ০২ টাকা।