বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ● শামা ওবায়েদের হাতকে শক্তিশালী করতে তালমায় ঐক্যবদ্ধ নেতাকর্মীরা ●
Logo
জাতীয়

শত শত দুর্ঘটনা-শব্দ দূষণের ফোন, মিসড কল ৬ হাজার

জাগো ডেস্ক
প্রকাশ: ৬ মে ২০২২, ০৮:৩০ এএম
কপি হয়েছে!

পবিত্র ঈদুল ফিতরের ছুটির তিন দিনে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ দুই হাজার ৭৮৪টি ফোনকল এসেছে। এর মধ্যে মারামারি সংক্রান্ত কল ৭৫২টি। এছাড়া, দুর্ঘটনা সংক্রান্ত ২০২টি ও শব্দ দূষণ সংক্রান্ত ১৪৩টি ফোনকল এসেছে।

বৃহস্পতিবার (৫ মে) জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ এর মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ সূত্রে এসব তথ্য জানা গেছে।

৯৯৯ এর মিডিয়া সূত্রে জানা গেছে, গত ২, ৩ ও ৪ মে ঈদের ছুটিতে বখাটেদের উচ্চস্বরে সাউন্ডবক্স বাজিয়ে গান শোনার অভিযোগে শব্দ দূষণ সংক্রান্ত ১৪৩টি ফোনকল এসেছে। দুর্ঘটনা সংশ্লিষ্ট ২০২টি, জুয়া সংক্রান্ত ১৬০টি, ছিনতাই সংক্রান্ত ১৮টি ও অগ্নিদুর্ঘটনা সংক্রান্ত ১০৪টি ফোনকল এসেছে।

চুরি সংক্রান্ত ফোনকল আসে ৫৯টি, বেড়াতে গিয়ে হিজড়াদের আক্রমণ শিকার সংক্রান্ত ৯টি, ডাকাতি সংক্রান্ত ৪টি ও মদ্যপান সংক্রান্ত ৪টি ফোনকল এসেছে।

আরও জানা যায়, ঈদের ছুটির তিন দিনে আসা ২ হাজার ৭৮৪টি ফোনকলে সাড়া দিয়ে সেবা দিয়েছে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯। এর মধ্যে অ্যাম্বুলেন্স সংক্রান্ত ১৮৩টি, অগ্নিদুর্ঘটনা ও আগুন লাগার সংক্রান্ত ২৩৪টি ও পুলিশের সেবা সংক্রান্ত ২ হাজার ৩৬৭টি ফোনকলে সাড়া দিয়ে সেবা দেওয়া হয়েছে।

ঈদের ছুটির তিন দিনে বিনা কারণে ফোনকল এসেছে ২৪ হাজার ৯০৪টি। এছাড়া এই তিন দিনে জাতীয় জরুরী সেবা নম্বর ৯৯৯ এ মিস কল এসেছে ৫ হাজার ৬৭৫টি।