শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ●
Logo
জাতীয়

সাভারে আশুলিয়া ইউনিয়ন ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা

জাগো ডেস্ক
প্রকাশ: ৬ মে ২০২২, ০২:২৪ পিএম
কপি হয়েছে!

সাভারের আশুলিয়ায় সংগঠনকে গতিশীল করতে ও মেয়াদোত্তীর্ণ হওয়ায় আশুলিয়া ইউনিয়ন কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।বৃহস্পতিবার (৫ মে) সকালে আশুলিয়া থানা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে এ ঘোষণা করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ছাত্রলীগ আশুলিয়া থানা শাখার সভাপতি ও সাধারণ সম্পাদকের এক জরুরি সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে, সংগঠনকে গতিশীল করার লক্ষ্যে মেয়াদোত্তীর্ণ হওয়ায় আশুলিয়া থানা ছাত্রলীগের অন্তর্গত আশুলিয়া ইউনিয়ন শাখা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো।

এ বিষয়ে আশুলিয়া থানা ছাত্রলীগের সভাপতি ইয়াসিন আরাফাত পাপ্পু বলেন, এ কমিটির মেয়াদ ছিল না। এছাড়া কমিটির নেতাদের নামে কিছু অভিযোগও ছিল। তাই এ সিদ্ধান্ত আমরা সবাই মিলে নিয়েছি। আর পরে নতুন কমিটি দিয়ে সংগঠনকে গতিশীল করা হবে।